ভূত নিয়ে খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূতের গল্প জানা নেই— এমন লোক কি আছে? সবারই একটা না একটা ভূতের গল্প জানা আছে। আর বলতে শুরু করলে থামাথামির নাম নেই। ভৌতিক অভিজ্ঞতার গল্পে ভূতকে নানাভাবে বর্ণনা করা হয়েছ; কখনো অদৃশ্য বা অস্বচ্ছ বায়বীয় সত্তা, কখনো বা বাস্তবসম্মত মানুষ বা জীবের মতো দেখতে। ভূতেরা একা থাকে। তারা নির্দিষ্ট কিছু স্থানে ঘুরে বেড়ায়। জীবদ্দশায় যেসব বস্তু বা ব্যক্তির সঙ্গে তাদের সম্পর্ক ছিল, তাদের তাড়া করে ফেরে। তবে ভূত বাহিনী, ভৌতিক ট্রেন, ভৌতিক জাহাজ, এমনকি ভৌতিক জীবজন্তুর কথাও শোনা যায়। আর এ রকম একটি ভুতুড়ে দ্বীপ হচ্ছে ডেড আইল্যান্ড। যারা ভূতের ভয় পেতে চান, তাঁদের জন্য আদর্শ কম্পিউটার গেমস হচ্ছে এটি। গেমসের কাহিনি গড়ে উঠেছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় একটা দ্বীপকে ঘিরে, যেটা পর্যটকদের জন্য স্বর্গরাজ্য হিসাবে বিবেচিত। কিন্তু এই স্বর্গে দানবের আগমন ঘটে। একদল মৃত মানুষ আক্রমণ করে পুরো দ্বীপকে। আর ধরে ধরে মানুষকে জোম্বি বানিয়ে ফেলে। এর হাত থেকে বেঁচে যায় চারজন পর্যটক, যারা এই জোম্বিদের বিরুদ্ধে যুদ্ধে নামে দ্বীপটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে। পুরো গেমসের কাহিনি এ রকম। কিন্তু খেলতে খেলতে রয়েছে হাজারো চমক। গা শিরশির করা অনুভূতি। আর এসব গেমসের ভয়ের মূল উপাদান হচ্ছে মিউজিক। আর তাতে ডেভেলপাররা বেশ ভালো মুনশিয়ানার পরিচয় দিয়েছেন। ফলে গা ছমছম অনুভূতি পেতে খেলা যেতে পারে ডেড আইল্যান্ড গেমসটি।যা যা প্রয়োজনঅপারেটিং সিস্টেম: উইন্ডোজ ২০০০, এমই, এক্সপিপ্রসেসর: পেন্টিয়াম থ্রি ৮০০ মেগাহার্জভিডিওকার্ড: থ্রিডি গ্র্যাফিক্স এক্সিলেটরসিডি রম: ৮ এক্স অথবা দ্রুতগতিসম্পন্নর‌্যাম: ৫১২ মেগাবাইট র‌্যামভিডিও মেমোরি: ১৬ মেগাবাইট ভিডিও র‌্যামডাইরেক্ট এক্স ভি ৯.০হার্ডডিস্কে ৯ গিগাবাইট খালি স্থান