ভূমি জরিপের ঘোষণা নিয়ে মতবিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের ১৯ জুলাই অবসরপ্রাপ্ত বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীকে পার্বত্য ভূমি কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। জনসংহতি সমিতির অভিযোগ, কমিশনের চেয়ারম্যান নিয়োগ দেওয়ার আগে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের কোনো মতামত নেওয়া হয়নি, এটা পার্বত্য চুক্তির বরখেলাপ। জনসংহতি সমিতি ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির আরও অভিযোগ, অভ্যন্তরীণ পাহাড়ি উদ্বাস্তুদের পুনর্বাসন ও প্রত্যাগত শরণার্থীদের চুক্তি অনুযায়ী জায়গা-জমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তি ও ভূমির মালিকানা চূড়ান্ত না করে কমিশনের চেয়ারম্যান ভূমি জরিপের ঘোষণা দিয়েছেন। এ ঘোষণা পার্বত্যচুক্তি পরিপন্থী ও পদ্ধতি-বহির্ভূত বলে এসব সংগঠন অভিযোগ করে। পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির আহ্বায়ক গৌতম দেওয়ানের মতে, কমিশন চেয়ারম্যান শুরু থেকে একক কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে পূর্ণাঙ্গ কমিশন নিয়ে সিদ্ধান্ত নিলে ভূমি বিরোধ নিষ্পত্তির কাজ অনেক দূর এগিয়ে যেত।অভিযোগ আছে, পার্বত্য চুক্তি অনুসারে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১ জাতীয় সংসদে পাস করা হয়। আইনে চুক্তির সঙ্গে বিরোধাত্মক ২২টি বিষয় অন্তর্ভুক্ত হয়। এটি সংশোধনের জন্য গত বছরের ৭ মে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের পক্ষ থেকে সরকারের কাছে পুনরায় সুপারিশমালা পাঠানো হয়। ২০০৯ সালের ৬ ডিসেম্বর ভূমিমন্ত্রী রেজাউল করিমের সভাপতিত্বে ভূমি মন্ত্রণালয়ে সভা হয়। এতে বিরোধাত্মক ধারা সংশোধনের জন্য ঐকমত্য হয়। নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি