ভূমি নিবন্ধনে দুর্নীতি বিষয়ে দুদকের মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমি কেনা-বেচায় দুর্নীতি ও দুর্ভোগ নিরসনে সাব–রেজিস্ট্রারদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম-১ ও মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি চট্টগ্রাম। ১ সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আকতার হোসেন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন সিএমপি কমিশনার আবদুল জলিল মণ্ডল। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম শহিদুর রহমান, দুদক চট্টগ্রাম বিভাগের পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া ও জেলা রেজিস্ট্রার মুশতাক আহমেদ। চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাওন পান্থের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দুদকের উপপরিচালক চট্টগ্রাম-১ মো. আবু সাঈদ।

সভায় আরও বক্তব্য দেন দুদক উপপরিচালক, চট্টগ্রাম-২ মো. মোশারফ হোসেন মৃধা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যাপিকা ফাতেমা জেবুন্নেসা, জেলা রেজিস্ট্রার (রেকর্ড) দীপক কুমার সরকার প্রমুখ। বিজ্ঞপ্তি।