ভূমি প্রতিমন্ত্রীর সঙ্গে শিশুকিশোর মেলার মতবিনিময়
ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে বঙ্গবন্ধু শিশুকিশোর মেলা কর্ণফুলী থানার নতুন কমিটির নেতা–কর্মীরা মতবিনিময় করেছেন। ১৪ মার্চ সাইফুজ্জামান চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কর্ণফুলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী, দক্ষিণ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইসলাম আহমদ, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি টিপু সুলতান চৌধুরী, কর্ণফুলী থানা আওয়ামী লীগের সদস্য আমির আহমেদ, কর্ণফুলী থানা বঙ্গবন্ধু শিশুকিশোর মেলার প্রতিষ্ঠাতা সভাপতি ছাবের আহমদ, বঙ্গবন্ধু শিশুকিশোর মেলার সাবেক সাধারণ সম্পাদক মো. আলম, আবদুল্লাহ আল মামুন, মো. শাহীনুর রহমান, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কর্ণফুলী থানা সভাপতি মো. আবু তাহের, সাধারণ সম্পাদক মো. আজাদ প্রমুখ।
এ সময় সাইফুজ্জামান চৌধুরী বঙ্গবন্ধু শিশুকিশোর মেলার সব সদস্যদের দেশের উন্নয়নে কাজ করার জন্য আহ্বান জানান। বিজ্ঞপ্তি