ভূমিমাইন অপসারণে ইঁদুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিমাইন অপসারণে ইঁদুর ব্যবহার করতে চাইছেন বিজ্ঞানীরা। এ জন্য তাঁরা ইঁদুরের জিনে পরিবর্তন (জিএম) এনে তার ঘ্রাণশক্তি বাড়িয়ে দিয়েছেন প্রায় ৫০০ গুণ। বিজ্ঞানীদের আশা, এই ইঁদুরই একদিন ভূমিমাইন অপসারণের অন্যতম হাতিয়ার হবে।যুদ্ধের সময় বা আগে স্থাপন করা ভূমিমাইন নিয়ে সমস্যায় আছে বিশ্বের ৭০টির বেশি দেশ। যুদ্ধ শেষ হলেও সেখানকার মাইন অপসারণ করা সম্ভব হয়নি। মাইন বিস্ফোরণে প্রায়ই হতাহত হচ্ছে মানুষ।বর্তমানে যে পদ্ধতিতে ভূমিমাইন শনাক্ত করা হয়, তাতে ৩০০ বর্গমিটার জায়গা মাইনমুক্ত করতে দুজন মানুষের দুদিন সময় লাগে। কিন্তু এই জিএম ইঁদুরের মাধ্যমে তা হবে মাত্র দুই ঘণ্টার কম সময়ে। তবে এ জন্য ওই ইঁদুরের প্রায় নয় মাস প্রশিক্ষণের প্রয়োজন।বিজ্ঞানীরা সম্প্রতি ইঁদুরের অলফ্যাক্টরি ভাল্বে (নাকের স্নায়ুকোষের সমষ্টি, যা ঘ্রাণ শনাক্ত করে) একটি জিনের সন্ধান পেয়েছেন, যা ডিএনটির মতো কম ক্ষমতার বিস্ফোরকের ঘ্রাণ শনাক্ত করতে পারে। কিন্তু জিনটি ভূমিমাইনে ব্যবহূত টিএনটির মতো বিস্ফোরকের ঘ্রাণ শনাক্ত করতে পারে না। এ জন্য বিজ্ঞানীরা ইঁদুরের অলফ্যাক্টরি ভাল্বের জিনে পরিবর্তন এনেছেন। এতে ইঁদুরের ঘ্রাণশক্তি প্রায় ৫০০ গুণ বেড়েছে। এই জিএম ইঁদুর ঘ্রাণশক্তির সাহায্যে সহজেই ভূমিমাইন শনাক্ত করতে পারবে।ইঁদুরের জিনে পরিবর্তনের কাজটি করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টার কলেজের গবেষক শার্লে দ্যশাল্টের নেতৃত্বে একদল গবেষক। তাঁদের গবেষণার ফলাফল নিউ অরলিন্সে চলতি সপ্তাহে অনুষ্ঠেয় সোসাইটি ফর নিউরোসায়েন্সের বার্ষিক সম্মেলনে উপস্থাপন করা হবে।দ্যশাল্ট বলেন, ‘ইঁদুরের চামড়ার নিচে একটি ছোট্ট চিপ স্থাপন করা হবে। টিএনটির মতো বিস্ফোরক পদার্থের ঘ্রাণে ইঁদুরের আচরণের পরিবর্তন হলে তা বার্তা হিসেবে কম্পিউটারে পাঠাবে ওই চিপ। এভাবে ভূমিমাইন শনাক্ত করা হবে।’ ইঁদুরের মাধ্যমে ভূমিমাইনটি শনাক্ত করার পর বিস্ফোরক বিশেষজ্ঞরা সাধারণ প্রক্রিয়ায় সেটি নিষ্ক্রিয় করবেন। দ্য গার্ডিয়ান।