ভেজা রাস্তায় কেমন স্যান্ডেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টিতে রাস্তায় জমে থাকে পানি ও কাদা। তাই চামড়ার জুতাগুলো আপাতত তুলে রাখুন। কারণ, পানি লেগে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। তা ছাড়া চামড়ার জুতা ভিজলে তাতে ছত্রাক ও ব্যাকটেরিয়া জন্মানোর সুযোগ থাকে। চলাফেরার সুবিধার্থে বেছে নিন আরামদায়ক জুতা বা স্যান্ডেল ও চপ্পল। তবে খেয়াল রাখবেন, সেই স্যান্ডেলের ফিতা যেন খুব শক্ত হয়। নইলে ভেজা রাস্তায় পা পিছলে ব্যথা পাওয়ার ঝুঁকি রয়েছে। আনুষ্ঠানিক কারণে কখনো কখনো বৃষ্টির দিনেও বাহারি জুতা পায়ে দিতে হয়। সে ক্ষেত্রে প্লাস্টিক বা পিভিসি ও রাবারের বিশেষ জুতা বেছে নিন। আইএএনএস।