ভেটেরিনারি দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনে বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত হয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে। এ উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয় ক্যাম্পাস। আয়োজনের মধ্যে ছিল শোভাযাত্রা, সেমিনার, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দিবসের এবারে প্রতিপাদ্য বিষয় ছিল ‘প্রতিরোধ নয়, প্রতিকারের জন্য প্রতিষেধক’।দিনব্যাপী আয়োজনের শুরুতেই ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা। এরপর অনুষ্ঠিত হয় সেমিনার। এতে মূল প্রবন্ধ পাঠ করেন মো. আবদুল আহাদ। সেমিনার শেষে জেলা কৃত্রিম প্রজননকেন্দ্রের সহকারী পরিচালক মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে শুরু হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার সোমেন দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন মো. আবু তৈয়ব ও ডা. মো. রমিজউদ্দিন চৌধুরী। অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয় সন্ধ্যা ছয়টায়। শুরুতেই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সমবেত কণ্ঠে ‘ধনধান্যে পুষ্পভরা’। এরপর ‘তোমার খোলা হাওয়া’ গানের সঙ্গে নাচ পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের ১৪তম ব্যাচের শিক্ষার্থী প্রেমা আক্তার। পরাগ দাশ ও রূবাইয়াত হাসানের কণ্ঠে ‘ভালো আছি ভালো থেকো’ গানটি দিয়ে মাতিয়ে তোলেন মঞ্চ। নাচ আর গানের পাশাপাশি ছিল রম্য নাটিকা। গ্রাম্য ডাক্তারের ভয়ালকীর্তি শিরোনামের নাটিকাটির নির্দেশনায় ছিলেন কল্যাণ আশীষ ভাদুড়ি। অভিনয় করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।