ভেটেরিনারি দিবসে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) গত ২৬ এপ্রিল দিনব্যাপী ছিল নানা কর্মসূচি। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে বর্ণিল শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় দিবসের কর্মসূচি। শোভাযাত্রায় সিভাসুর শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী-শিক্ষার্থীরা অংশ নেন।
শোভাযাত্রা শেষে ছিল এবারের বিশ্ব ভেটেরিনারি দিবসের প্রতিপাদ্য ‘প্রাণী মঙ্গল’ বিষয়ের ওপর সেমিনার। এতে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক রাশেদুল আলম ও নুরুল ইসলাম। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে ডেইরি ও পোলট্রি খামারিদের নানা বিষয়ে প্রশিক্ষণ ও পরামর্শ দিয়েছেন জেলা কৃত্রিম প্রজননকেন্দ্র চট্টগ্রামের চিকিৎসক মো. ফরহাদ হোসেন। এতে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলের খামারিরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস মাহফুজুল বারি।
সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘নির্মল করো, সুন্দর করো’ গানটির দলীয় পরিবেশনার মাধ্যমে শুরু হয় এই আয়োজন। একে একে গান, নাচ ও নাটক পরিবেশনের মাধ্যমে সবাইকে মাতিয়ে রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মুন্না ভাই ডিভিএম শিরোনামের একটি কৌতুক নাটিকা পরিবেশনের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান।