ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নত জাতের দুধেল গাভির সুষম খাদ্য দেওয়া সম্ভব হলে দেশে দুধ উৎপাদনের মাত্রা বৃদ্ধি পাবে। একটি দুধেল গাভির জন্য প্রতিদিন শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, খনিজ দ্রব্য ও পানির সংমিশ্রণে সুষম খাদ্য সরবরাহ করতে হবে। এতে গাভি যেমন সুস্থ থাকবে, তেমনি খামারিরাও লাভবান হবেন।
গত সোমবার সকালে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে উন্নত জাতের দুধেল গাভির পুষ্টিবিষয়ক এক কর্মশালায় বিশেষজ্ঞরা এ অভিমত ব্যক্ত করেন।
বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালায় নগরের ৪০ জন গবাদিপশুর খামারের মালিক ও প্রতিনিধি অংশ নেন।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস মাহফুজুল বারি। উপাচার্য বলেন, দুধের উৎপাদন বৃদ্ধি ও খামারিদের কল্যাণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভবিষ্যতে আরও উদ্যোগ গ্রহণ করতে আগ্রহী।
বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও সার্জারি বিভাগের শিক্ষক এম এ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার সৌমেন দেওয়ান, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন কবিরুল ইসলাম খান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ কে এম সাইফুদ্দিন, গৌরাঙ্গ চন্দ্র, গৌতম কুমার দেবনাথ প্রমুখ। বিজ্ঞপ্তি।