ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির কমিটি গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা (অফিসার) সমিতির ২০১৫-২০১৬ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভায় কমিটির নতুন কর্মকর্তাদের মনোনীত করা হয়।
নতুন কমিটির সভাপতি পদে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মো. আবুল কালাম, সহসভাপতি পদে খলিলুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে মো. রিয়াদ সাধার মনোনীত হয়েছেন। কমিটির অন্য কর্মকর্তারা হলেন যুগ্ম সম্পাদক মো. গোলাম মুঈদ, কোষাধ্যক্ষ অজিত কুমার পাল, দপ্তর ও প্রচার সম্পাদক সোলাইমান হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. আলমগীর মনসুর ও সমাজকল্যাণ সম্পাদক মুকুল কান্তি ধর। সদস্য পদে মনোনীত হয়েছেন নাসির আহমদ, মো. খোরশেদ আলম ও সুপ্রিয়া বিশ্বাস। বিজ্ঞপ্তি।