ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে আবেদনের শেষ তারিখ ৩০ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম ভেটেরিনারি এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) কোর্সে ৭৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এ কোর্সে মুক্তিযোদ্ধা ও আদিবাসীদের জন্য সংরক্ষিত আসনে দুজন করে মোট চারজন শিক্ষার্থী ভর্তি করা হবে। ব্যাচেলর অব ফুড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি (বিএফএসটি) কোর্সে ৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এ কোর্সে মুক্তিযোদ্ধা ও আদিবাসীদের জন্য সংরক্ষিত আসনে একজন করে মোট দুজন শিক্ষার্থী ভর্তি করা হবে।খুদেবার্তার মাধ্যমে ৩০ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। আগামী ১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নৈর্ব্যক্তিক পদ্ধতির ১০০ নম্বরের পরীক্ষার জন্য নির্ধারিত সময় এক ঘণ্টা। ভর্তি পরীক্ষার ফলাফল ১ ডিসেম্বর বিকেল পাঁচটায় প্রকাশ করা হবে। মেধাতালিকা থেকে আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর এবং অপেক্ষমাণ তালিকা হতে ১৯ ডিসেম্বর শিক্ষার্থীদের ভর্তি করা হবে। ভর্তি-সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cvasu.ac.bd) থেকে পাওয়া যাবে।কুমিল্লা বিশ্ববিদ্যালয়: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১১-১২ শিক্ষাবর্ষে চারটি অনুষদের আওতায় ১৪টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে। টেলিটক সংযোগ থেকে খুদেবার্তার মাধ্যমে আবেদন শুরু হয়েছে গত ১০ সেপ্টেম্বর। আবেদনের শেষ তারিখ ২০ অক্টোবর। ভর্তি পরীক্ষা হবে আগামী ২৫ নভেম্বর।বিজ্ঞান অনুষদের (এ ইউনিট) আওতায় ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগে ৪৫ জন, কম্পিউটার কৌশল (সিএসই) বিভাগে ৪৫ জন, গণিতে ৫৫ জন, পদার্থবিদ্যায় ৪৫ জন, রসায়নে ৪৫ জন, পরিসংখ্যানে ৪৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। মানবিক/ সামাজিক বিজ্ঞান অনুষদের (বি ইউনিট) আওতায় বাংলায় ৪৫ জন, ইংরেজিতে ৫৫ জন, নৃবিজ্ঞানে ৪৫ জন, অর্থনীতিতে ৫৫ জন, লোক প্রশাসনে ৫৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।ব্যবসায় শিক্ষা অনুষদের (সি ইউনিট) আওতায় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ব্যবস্থাপনা শিক্ষা ও মার্কেটিং বিভাগে ৫৫ জন করে শিক্ষার্থী ভর্তি করা হবে।নৈর্ব্যক্তিক পদ্ধতিতে এক ঘণ্টায় ১০০ নম্বরের পরীক্ষা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষার মান বণ্টন:এ ইউনিট: ইংরেজি-১৫, বাংলা-১০, গণিত-২৫, পদার্থ বিজ্ঞান-২৫, রসায়ন-২৫।বি ইউনিট: ইংরেজি-২০, বাংলা-২০, কলা ও সামাজিক বিজ্ঞান-৬০। সি ইউনিট: ইংরেজি-২০, বাংলা-১০, হিসাব বিজ্ঞান-২৫, ব্যবসায় পরিচিতি ও ব্যাংকিং-২৫, বিশ্লেষণধর্মী প্রশ্ন-২০।ডি ইউনিট: ইংরেজি-২০, বাংলা-১০, সাধারণ জ্ঞান-১০। ভর্তি বিজ্ঞপ্তি, পরীক্ষার আসন বণ্টনসহ বিস্তারিত তথ্য পাওয়া যাবে অনলাইনে। ওয়েব ঠিকানা: www.cou.ac.bdইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটিসি) ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটিসি) বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি কার্যক্রম চলছে। লিখিত ও মৌখিক পরীক্ষা আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তির শেষ তারিখ ৩১ ডিসেম্বর। ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ustc.ac.bd) থেকে পাওয়া যাবে।