প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ‘বৈজ্ঞানিক নিবন্ধ লেখা এবং গবেষণা তথ্য উপস্থাপনা’ শীর্ষক সেমিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়। সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ দাশ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন মো. আহসানুল হক, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন খন্দকার নূরুল ইসলাম ও ফিশারিজ অনুষদের ডিন মোহাম্মদ নুরুল আবছার খান। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ পরিচালক এএম জুনায়েদ ছিদ্দিকী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমন্বয়ক (উচ্চশিক্ষা ও গবেষণা) মো. কবিরুল ইসলাম খান।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।