ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে বৈজ্ঞানিক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের দু দিনব্যাপী ১২তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন গত শনি ও রোববার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শনিবার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের তামিলনাডু ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. থিলাগার। ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য নীতীশ চন্দ্র দেবনাথ, ওয়ার্ল্ড ফিশ সেন্টারের (মালয়েশিয়া) সাবেক সহকারী মহাপরিচালক এম. বিজয় গুপ্ত, মাদ্রাজ ভেটেরিনারি কলেজের ডিন এম সিলভারাজু। স্বাগত বক্তব্য দেন ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন মো. আহসানুল হক। ২৬ এপ্রিল সম্মেলনের সমাপনী দিনে কারিগরি সেশনে বিভিন্ন গবেষণা প্রবন্ধ উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। বিজ্ঞপ্তি