ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময় বাড়ল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়িয়েছে কর্তৃপক্ষ। ২৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ নভেম্বর পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে। এর আগে ভর্তি আবেদনের শেষ সময় ছিল ৩০ অক্টোবর।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার সহকারী পরিচালক খলিলুর রহমান জানান, ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত তারিখ আগামী ১ ডিসেম্বরই অনুষ্ঠিত হবে।উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর থেকে ভর্তির আবেদন-প্রক্রিয়া শুরু হয়েছে। ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cvasu.ac.bd) থেকে পাওয়া যাবে।