ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২৮তম অধিবেশন ৫ মার্চ বেলা ১১টায় উপাচার্য গৌতম বুদ্ধ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত সিন্ডিকেটের অধিবেশনে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব শেলীনা আফরোজা, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, দৈনিক পূর্বকোণ সম্পাদক তসলিম উদ্দিন চৌধুরী, পোর্টসিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য নুরুল আনোয়ার প্রমুখ।
অধিবেশনের শুরুতে উপাচার্য গৌতম বুদ্ধ দাশ বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে ১৫০ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প তৈরির কাজ শুরু হয়েছে। পাশাপাশি বিশদ পরিকল্পনা প্রণয়নের কাজও চলছে।