ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ১৮ কোটি টাকার বাজেট অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ অর্থবছরের জন্য ১৮ কোটি ১০ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। ২৫ জুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩০তম অধিবেশনে এ বাজেট অনুমোদন দেওয়া হয়। এ সময় ২০১৪-১৫ অর্থবছরের ১৬ কোটি ৪০ লাখ টাকার সংশোধিত বাজেটও অনুমোদন দেওয়া হয়।
সিন্ডিকেট অধিবেশনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ দাশ। অধিবেশনে ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ সোমেন দেওয়ান এবং পরিচালক (অর্থ ও হিসাব) মো. আবুল কালাম। অধিবেশনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব শেলীনা আফরোজা, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন, পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নুরুল আনোয়ার, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, দৈনিক পূর্বকোণ-এর সম্পাদক তসলিমউদ্দিন চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের ডিন এম নুরুল আবছার খান, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন খন্দকার নুরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।