ভেন্ডিং যন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধাতব মুদ্রা দিয়ে চালিত ভেন্ডিং যন্ত্রের উদ্ভব হয় গ্রিসে। গ্রিক বিজ্ঞানী হেরনন এই ভেন্ডিং যন্ত্রের উদ্ভাবক। বিখ্যাত বিজ্ঞানী হেরনন ভেন্ডিং যন্ত্র আবিষ্কার করার আগে বাষ্পীয় ইঞ্জিন এবং স্বয়ংক্রিয় দরজার ধারণা দিয়েছিলেন। প্রথম খ্রিষ্টাব্দে হেরনন ধাতব মুদ্রা ঢুকিয়ে স্বয়ংক্রিয়ভাবে পানীয় ক্রয়ের ধারণাসংবলিত ভেন্ডিং যন্ত্র তৈরি করেন। তিনি তাঁর উদ্ভাবিত ভেন্ডিং যন্ত্রটির একটি কারিগরি ধারণা উল্লেখ করেছিলেন তাঁর গ্রন্থ নিউম্যাটিকায় । সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, হেরনন নিউম্যাটিকায় ভেন্ডিং যন্ত্রের যে নকশাটির কথা উল্লেখ করেছেন, তার সঙ্গে বর্তমানকালে ভেন্ডিং যন্ত্রের নকশার তেমন একটা পার্থক্য নেই। হেরননের উদ্ভাবিত ভেন্ডিং যন্ত্রেও ধাতব মুদ্রা ঢোকানোর সঙ্গে সঙ্গে যন্ত্রটির একটা অংশের মুখ খুলে পানীয়ের কাপ বা গ্লাস বেরিয়ে আসত।

পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল