ভোট দেওয়ার নতুন পদ্ধতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

৪ জুন শেষ হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। ছয় ধাপে নেওয়া এই ভোটে প্রাণ গেছে ১০৮ জনের! ভোট মানেই যেন সহিংসতা। তাই এই ভোট দেওয়া আর নেওয়া নিয়ে শেখা যাক কিছু নতুন কৌশল, যা মানলে সহিংসতা হবে না। লেখা: ফরহাদ কাজী  আঁকা: শিখা

.
.

ভোটের আয়োজন হতে পারে মাঝ নদীতে। প্রতিবার শুধু একজন ভোটার নৌকায় করে ভোট দিতে পারবে। তার বেশি হলে ঝপাস, একেবারে পানিতে!
ভোট দিলেই প্রার্থী তার নিজ সম্পত্তি থেকে কিছু অংশ ভোটারকে দিয়ে দেবে। কে কত বেশি দয়ালু, তার প্রমাণও পাওয়া যাবে ভোটের মাধ্যমেই।

.
.

ব্যালট পেপারে সিল মারার পদ্ধতিতে পরিবর্তন আনা যায়। এ ক্ষেত্রে সিল মারতে হবে প্রার্থীর গায়ে। কারচুপি করতে চাইলেও উপায় থাকবে না। কারণ, দলীয় কর্মীরা একসঙ্গে একাধিক সিল মারতে এলে বারোটা বেজে যাবে!
ভোটকেন্দ্র হবে প্রার্থীদের বাড়িতে। নিজের বাড়িতে কে কেমন জ্বালাও-পোড়াও করতে পারে, সেটারও একটা কম্পিটিশন হয়ে যাবে আর কি!

.
.

ব্যালট বাক্সের ভেতরে পিন দাগিয়ে দেওয়া যায়। ভোট দিলেই একটা করে পিনের গুঁতো। কে কয়টা ভোট দিতে পারে, সেটাই তখন দেখার বিষয় হয়ে উঠবে।
সিল হাতে নিলেই বৈদ্যুতিক শক লাগার সিস্টেম করে দেওয়া যায়। ভোটের পরিমাণ কম হলেও প্রার্থীর প্রতি ভালোবাসা ঠিকই বোঝা যাবে।