ভোটারের লিফলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এতকাল নির্বাচনের সময় কেবল প্রার্থীরাই লিফলেট বিতরণ করতেন। সময় হয়েছে উল্টো কাজটা করার। ভোটাররাও প্রার্থীদের সামনে পেলে লিফলেট ধরিয়ে দিতে পারেন। যেখানে থাকতে পারে নিজেদের দাবি–দাওয়ার কথা। তেমনই কিছু লিফলেট তৈরি করেছে রস+আলো, চাইলে এগুলো কেটে ব্যবহার করতে পারেন।

আমি চট্টগ্রামবাসী
বদরুল ভাই
আমি সাঁতার জানি না,
সামনেই বর্ষাকাল!
জলাবদ্ধতা থেকে মুক্তি দিন

আমি ও আমার সাঁতার না জানা বন্ধুদের ভোট নিন!
আমরা যানজটে নাকাল
সমাধান দিন, ভোট নিন!
প্রচারে: চাকরিজীবীসমাজ

মাননীয় মেয়র প্রার্থী,
আমরা ঢাকা উত্তরের শেওড়াপাড়ার একদল ভোটার বলছি। আমাদের এলাকা থেকে এই ময়লার স্তূপটি সরান! আমরাই
ভোট দিয়ে আপনাকে জয়যুক্ত করব!

প্রিয় মেয়র প্রার্থী, আমি কেরামত মিয়া। আমার আদরের মেয়ে ময়না, ময়নার মাসহ আমরা সবাই আপনার নির্বাচনী এলাকার ভোটার।
আগে পানির নিশ্চয়তা দিন
পুরো পরিবারের ভোট নিন