ভোলা জেলা সমিতির স্থায়ী কার্যালয় উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫ আগস্ট নগরের নন্দনকাননে ভোলা জেলা সমিতির চট্টগ্রাম কার্যালয়ের স্থায়ী ভবন উদ্বোধন করেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। এরপর নগরের কাজির দেউড়ির একটি কমিউনিটি সেন্টারে ভোলা জেলা সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসককে সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জহুর আহমেদ সওদাগর। মাহবুবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন ভোলা জেলা সমিতির প্রধান উপদেষ্টা আবুল হোসেন, ওয়ার্ড কাউন্সিলর সলিম উল্লাহ ও গিয়াস উদ্দিন, ভোলা সমিতির সাধারণ সম্পাদক এ জেড এম ফারুক, অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহ্বায়ক জিল্লুর রহমান রায়হান, সদস্যসচিব কিরণ চন্দ্র শর্মা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, প্রাকৃতিক সম্পদের ভান্ডার ভোলা জেলার প্রধান সমস্যা নদীভাঙন। সরকার চেষ্টা করছে নদীভাঙনকবলিত ভোলাকে রক্ষা করতে। বিজ্ঞপ্তি।