ভৈরবসভার বনযাত্রা

সবার চাওয়া অনুযায়ী বন যাত্রার দিন ঠিক হয় ২৭ মার্চ। আর স্থান হিসেবে নির্ধারণ করা হয় মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত হবিগঞ্জের তেলিয়াপাড়া চা-বাগান। সকাল আটটায় গন্তব্যের উদ্দেশে রওনা দেয় ৫৯ জনের বন্ধুবহর।
নেমেই বন্ধুরা ছুটে যান বাগানের ভেতরে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে। সেখানে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানানো হয়।
বন্ধুদের কাছে বিশেষ উপভোগ্য ছিল তেলিয়াপাড়া চা-বাগান একাদশের সঙ্গে ভৈরব সভার প্রীতি ক্রিকেট ম্যাচটি। ম্যাচে ভৈরব সভা জয় পায় ৫ উইকেটে। ৪৮ রান করে ম্যান অব দ্য ম্যাচ হন বন্ধু সৌরভ। চা-বাগানটির কাছেই সাতছড়ি জাতীয় উদ্যান। মধ্যহ্নভোজ শেষে বন্ধুরা যান জাতীয় উদ্যান। উদ্যান ঘুরে সেখানে হয় র্যাফেল ড্র। বন্ধুসভার সুহৃদ অধ্যাপক আতাউর রহমান ভৈরব সভার বন্ধুদের ভালো কাজে নিবেদিত থাকার কথা স্মরণ করিয়ে দেন। একই আশা ব্যক্ত করেন সাবেক উপদষ্টো এস এম বাকী বিল্লাহ, সেলিম মিয়া ও বর্তমান উপদেষ্টা সফিক মনির, আলাল উদ্দিন, প্রথম আলো ভৈরব অফিসের নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা।
সংগঠনের সভাপতি মফিজুর রহমান ও সাধারণ সম্পাদক জনি আলম বনভোজটি সফলভাবে সম্পন্ন করার বিষয়ে হবিগঞ্জের জেলা প্রশাসক জয়নাল আবেদিন ও তাঁর স্ত্রী মিতা বেগমের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।