ভোটের রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিভিশনে গানের প্রতিযোগিতার প্রতিযোগীরা যদি রাজনীতিবিদদের মতো ভোটের আবদার করতেন, তবে কেমন হতে পারত তাঁদের ভোট চাওয়ার স্টাইল...প্রতিযোগী ১প্রিয় দেশবাসী, খেয়াল করে নিশ্চয়ই দেখেছেন, এই প্রতিযোগিতার আসরে প্রথম থেকেই আমি চূড়ান্ত ধরনের অবহেলার শিকার। আমার গান বিচারকেরা মনোযোগ দিয়ে না শুনে উল্টো এদিক-ওদিক তাকান, নিজেদের মধ্যে গল্প-গুজব করেন। এমনকি উপস্থাপকও গানের তালে মাথা দোলান না। এই অবহেলা, এই অবিচার এ দেশের জনগণ কোনো দিনও মেনে নিতে পারবে না। তাই তাঁরা সবাই মিলে ঠিক করেছেন আমাকে এসএমএসের মাধ্যমে ভোট দিয়ে বিচারক ও উপস্থাপকদের দাঁতভাঙা জবাব দেবেন। এরই মাঝে তাঁরা আমাকে ভোট দেওয়া শুরু করে দিয়েছেন। আমাকে ভোট দিতে তাঁরা টাইপ করছেন ‘এনএ...’ আর সেন্ড করছেন...‘টু ট্রিপল ওয়ান...’প্রতিযোগী ৩বরাবরের মতো এবারও আমার গান নিঃসন্দেহে অসাধারণ হয়েছে। গানের কোথাও কোনো খুঁত ছিল না। খেয়াল করে দেখবেন ‘আমার এ দুটি চোখ পাথর তো নয়’ লাইনটি গাওয়ার সময় আমার দুটি চোখ ছলছল করে উঠেছিল, কোনাকুনি তাকিয়ে খেয়াল করেছি বিচারকদের চোখের কোণেও চিলিক চিলিক জল দেখা গিয়েছিল। এই চোখের জল নিশ্চয়ই বৃথা যাবে না। দেশের কোটি কোটি শ্রোতা এক হাতে চোখ মুছে অন্য হাত দিয়ে ভোট দিয়ে আমাকে চূড়ান্ত বিজয়ী করতে বদ্ধপরিকর। দর্শক জেনে নিন, সবাই মিলে আমাকে ভোট দিচ্ছেন যেভাবে, দেশের প্রত্যেকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখছেন... প্রতিযোগী ২এই মঞ্চে এখন পর্যন্ত আমার গাওয়া সব কটি গান দর্শকেরা অসম্ভব পছন্দ করেছেন। আমার গাওয়া শেষ হয়ে গেলেও গানের লাইনগুলো শ্রোতাদের কানে ক্রমেই বেজে চলে। ঘরের টেলিভিশনের সামনে দাঁড়িয়ে শ্রোতারা ‘ওয়ান মোর’ বলে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। বিচারকেরাও আমার গান অসম্ভব পছন্দ করেন। গুণী এই বিচারকেরাও জানেন, কীভাবে আমার মতো এমন শিল্পীকে বেশি বেশি নম্বর দিয়ে বিজয়ী করতে হয়। এ দেশের গানপ্রিয় জনগণ আমার মতো শিল্পীকে ভোট না দিলে মনে মনে অপরাধবোধে ভুগবে। আর তাই দর্শক-শ্রোতারা আমার এই অবদানকে স্মরণীয় করে রাখতে এসএমএসের বন্যায় আমাকে ভাসিয়ে দিতে প্রস্তুতি নিচ্ছেন... দেশের প্রতিটি মোবাইলে সবাই মিলে টাইপ করছেন ‘আর এ...’ আর সেন্ড করছেন...