ভোলা-লক্ষ্মীপুর ফেরি রুটে অচলাবস্থা নিরসনের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা-লক্ষ্মীপুর ফেরি রুটে অচলাবস্থা নিরসনে পাঁচটি দাবি তুলে ধরেন চট্টগ্রাম-খুলনা মহাসড়ক ও ভোলা-লক্ষ্মীপুর ফেরি বাস্তবায়ন জাতীয় কমিটির নেতারা। দাবিগুলো হচ্ছে—ভোলা-লক্ষ্মীপুর ফেরি রুটে তিনটি ফেরি চালু করা, প্রয়োজনীয় খনন সম্পন্ন করা, ভোলা থেকে ইলশাঘাট এবং লক্ষ্মীপুর থেকে মজু চৌধুরী ঘাট পর্যন্ত রাস্তা সংস্কার ও মজু চৌধুরীঘাটে প্রস্তাবিত পুলিশ ফাঁড়ি স্থাপন। ২ অক্টোবর চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবিগুলো জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম জহিরুল আলম। আবুল কাশেমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের নির্বাহী সভাপতি এম নজরুল ইসলাম চৌধুরী ও প্রধান উপদেষ্টা রফিকুল ইসলাম। বিজ্ঞপ্তি।