ভ্যাটসংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত
চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের উদ্যোগে ১২ জুলাই মেহেদীবাগের সাউদার্ন ইউনিভার্সিটি মিলনায়তনে চট্টগ্রাম কোচিং অ্যাসোসিয়েশনের (সিসিএ) সহযোগিতায় ভ্যাটসংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত হয়। সিসিএর সাধারণ সম্পাদক এ আর সোহেলের উপস্থাপনায় ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি অধ্যক্ষ আবু তাহের। কর্মশালায় ভ্যাট দিতে উৎসাহী করার পাশাপাশি ভ্যাটসংক্রান্ত বিস্তারিত তুলে ধরেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, চট্টগ্রামের ডেপুটি কমিশনার মো. রাশেদুল আলম। সহযোগিতায় ছিলেন রাজস্ব কর্মকর্তা মো. সাদেকুর রহমান, সরোয়ার হোসেন ও মো. মোশাররফ হোসেন। কোচিং সেন্টারের পরিচালকদের মধ্যে যুক্তি-তর্ক উপস্থাপন করেন অধ্যক্ষ মামুনুর রশীদ, মো. আলী আশরাফ, অধ্যাপক মাঈনুল হাসান খান, মুহাম্মদ ফয়জুল হক, সোহরাব মোস্তফা, মোস্তফা ওবায়দুল্লা চৌধুরী, সিদ্দিকুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।