ভ্যানিলা ক্রিম ব্রুলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপকরণ: ফ্রেশ ক্রিম ৭৫০ মিলিলিটার, তরল দুধ ২৫০ মিলিলিটার, চিনি ১৮০ গ্রাম, ডিমের কুসুম ১২ পিস, ভ্যানিলা সিড ১ পিস।

প্রণালি: প্রথমে ডিম থেকে কুসুম আলাদা করে ১৮০ গ্রাম চিনির সঙ্গে হুইস্ক দিয়ে বিট করতে হবে। এরপর একটি পাত্রে ৭৫০ মিলিলিটার ফ্রেশ ক্রিম ও ২৫০ মিলিলিটার তরল দুধ কুসুম আঁচে গরম করে চিনি ও ডিমের কুসুমের মিশ্রণের সঙ্গে মেশাতে হবে। সঙ্গে দিতে হবে ভ্যানিলা সিড। এবার রেমকিন বাটিতে নিয়ে ট্রেতে সাজিয়ে প্রিহিট করা ওভেনে ১৬০০ তাপমাত্রায় ২২-২৫ মিনিট বেক করতে হবে। এরপর ট্রেতে পানি দিয়ে স্টিম বেকও করতে হবে। বেক করার পর তা ঠান্ডা করে ওপরে সুগার ছিটিয়ে টর্চ (মশাল) দিয়ে বার্ন করতে হবে। টর্চ দিয়ে বার্ন করা ক্রিম ব্রুলের একটি অন্যতম শর্ত। বার্ন করার সময় খেয়াল রাখতে হবে, এটি যেন পুড়ে না যায়। হালকা বাদামি রং হলেই চলবে। এরপর পরিবেশন করুন মজাদার ভ্যানিলা ক্রিম ব্রুলে।