ভ্যালেন্টাইন রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >মেষ রাশির খোকন (আন্ডার ২০) ও অন্য রাশির খুকি (৩৭ রানিং ফাস্ট)। ফোনেই পরিচয়। প্রথম দেখা ভ্যালেন্টাইন দিবসে। খুকির অনুরোধে খোকন গান শোনায়—মান্না দে-র একটি গান, তবে একটু ঘুরিয়ে: আবার হবে না দেখা, এ দেখাই শেষ দেখা হয়তো। ডাকিব জননী বলে, আর কোনো নামে কভু নয় তো।...রবীন্দ্রনাথ বলেছেন, কবিতায় কখনো মিথ্যা বলা যায় না। তাই আমি ভাবি, আহা, সবাই যদি শুধু কবিতাই লিখত! তবে, আমরা না জেনেও তো অনেক সময় মিথ্যা বলি। অজ্ঞতাপ্রসূত মিথ্যা। ভ্রান্ত জ্ঞান দ্বারা লব্ধ মিথ্যা বিশ্বাসের জন্য লড়াই করে অনেকে প্রাণও তো দেয়। মেষ এ সপ্তাহে মওকা বুঝে কেউ আপনাকে একটা মিথ্যা তথ্য সাপ্লাই করে দিয়ে সটকে পড়তে পারে।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >ল্যান্ডফোনে নারীকণ্ঠ: হ্যালো, পবন? পুরুষ: না, আমি গগন। আপনি কে? নারী: ঢং দেখাও না? কাল ভ্যালেন্টাইন ডে। পুরুষ: তো? নারী: তো কী রে ব্যাটা! আমার গিফট কিনতে বের হবে কখন? পুরুষ: তাই তো বলি, সাত সকালে আমার পুত্রটি কেন আমাকে ধাপ্পা দিয়ে অতগুলো টাকা নিয়ে উধাও হয়ে গেলেন!শাস্ত্রমতে, ভেনাসের প্রভাবে বৃষ নর-নারীর কণ্ঠস্বর হয় অত্যন্ত মধুর। ডিয়ার বৃষ, কথাটা যদি আপনার কাছে খাঁটি বলে মনে হয়—তাহলে দেখুন, গলাবাজিসংক্রান্ত কোনো শিল্পের চর্চা করা যায় কি না। যেমন, সংগীত, অভিনয়, বক্তৃতা, বিতর্ক ইত্যাদি।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >স্ত্রী: ও পিয়ারি কা বাপ, মইরা গেছ নাকি? উঠো না ঘুম থাইক্কা! আউজকা না বেলাইনঠান দিবছ। স্বামী: মর হালায়, উইটা আবার কী? স্ত্রী: তুমি বুঝবা কেলা?—সাইস্তা খাঁ আমলের বুড্ডা আদমি! স্বামী: আইচ্ছা উঠি। তুমার দিবছের কুচকাওয়াজ কুন ময়দানে হইব? লও, যাই। কুচকাওয়াজে ছালাম লইব কেঠা? তুমি?নূতন কাহারও সহিত পরিচয় ঘটিবে এবং উক্ত পরিচয়খানা ‘পুরাতন’ হওয়ার দিকেই গড়াইবে বলিয়া মনে লয়।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >‘পরিণতি কমিউনিটি সেন্টার’। কনে কানাডা প্রবাসী কটাক্ষরানী কুণ্ড। বর ঢাকার উদাসকান্তি দাস। বিবাহ আসরে কনে ফট করে তাঁর মোবাইল ফোনখানা খুলে বলতে শুরু করেন: হাই মাইকেল! হ্যাপি ভ্যালেন্টাইন ডে! আজ আমার বিয়ে হচ্ছে, ডিয়ার। প্লিজ, উইশ মি।—এই বলেই তিনি মোবাইলের ওপর ঠাস করে একটা চুম্বন প্রদান করেন। সঙ্গে সঙ্গে বর উদাসকান্তি জ্ঞান হারিয়ে ঢলে পড়েন কনের কোলে।বৃদ্ধ ফুরসত আলী কানে কম শোনেন। আমাকে জিজ্ঞেস করলেন—‘এত দিন কই আছিলেন, বাবা?’ আমি বলি—‘হাতিয়া থেকে এলাম।’—‘কী, হাইতি থেক্যা! উরি বাউরে, আল্লা সারাইছে।’—এই বলে তিনি আমার বুকে-পিঠে ফুঁকতে থাকেন। সামলাও এবার। কোথায় হাতিয়া আর কোথায় হাইতি! কর্কট, বিভ্রান্তি থেকে সাবধান। তবে সপ্তাহ শুভ।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>পকেট-নিঙড়ানো পয়সায় কেনা বড় একটা চকলেট-বার ও ভ্যালেন্টাইন কার্ড নিয়ে তিন্নিদের বাসায় আসে অপু। বুয়া ম্যা’ম দরজা খুলে দেন। তিন্নির যে নেংটি ইঁদুর সাইজের ছোট্ট একটা ভাইও আছে তা জানত না অপু। আজ ভালো করেই জানল। ও এসে এক থাবায় অপুর হাত থেকে চকলেট আর কার্ড নিয়ে নিল। কুটিকুটি করে ছিঁড়ে ফেলল কার্ডটা। কটরমটর করে খেতে লাগল চকলেটটা। গর্বিত হেসে বুয়া জানালেন: খালি আপনেই না, আমাগো পিচ্চি বাবুরে হগলতেই বালা-বাসুইন!মানুষই হচ্ছে একমাত্র জীব—যে অবাক হতে এবং অবাক করতেও ভালোবাসে।...ছন্দে: সারপ্রাইজ যে দেয়, আর সারপ্রাইজ যে লভে...। সিংহ তো বোধহয় এতক্ষণে বুঝেই গেছেন, এ সপ্তাহে তিনি...নাহ, সারপ্রাইজটা আগেভাগেই ভাঙতে চাই না।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >একটি মোবাইল বার্তা: প্রিয়তম প্রীতম, ভ্যালেন্টাইন ডে-তে বাসায় এসো মাস্ট মাস্ট।—পুনম\ পুনশ্চ: আব্বু ‘কুত্তারাজ’ নামে ফ্যানটাসটিক একটা সেকেন্ডহ্যান্ড কালো কুকুর কিনেছে। খুব সুইট। ইতিমধ্যেই সে আমাদের চারজন গেস্টকে কামড়ে হাসপাতালে পাঠিয়েছে। ভালো থেকো।—পিআমাদের এ দেশটায় তেল, বিদ্যুত্, গ্যাস, উড়োজাহাজ, কম্পিউটার, উম্যান অ্যান্ড ম্যানপাওয়ার—কোনটা নেই বলুন? এমনকি নোবেল প্রাইজ, নাইটহুডও আছে। তার পরও নাকি এটা অল্পস্বল্প উন্নত দেশ। সব হিংসা, বুঝলেন না? কন্যা, আপনারও আছে অজস্র গুণাবলি। ভয় নেই, সামনে চলুন।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >ফোনে খোয়াব আলী (সার্টিফায়েড ৫৭): কী বললেন ভাইসাব, কাল ভ্যালেন্টাইন ডে? (খ্যাকখ্যাক হেসে) আরে বাদ দেন, ওসব হচ্ছে গিয়ে পোলাপানের ইয়ে করার নয়া ফন্দি। বুঝলেন না?—যাকগে শুনুন, কাল দেখা হবে না। আমার এক বান্ধবী (জিভে কামড়) কাল আমাকে ভি. স্কয়ারে দাওয়াত করেছে। আচ্ছা, ওটা কোথায় বলতে পারেন? ...অ্যাঁ, কী বললেন? ওটা ভ্যালেন্টাইন স্কয়ার! যশোর অঞ্চল থেকে আসেন এক প্রবীণ ক্লায়েন্ট। তাঁকে জিজ্ঞেস করি—‘মহাশয়ের রাশিটি কী?’ তিনি বিনয়ে দুমড়ে-মুচড়ে গিয়ে বলেন—‘কুইষ্টি অনুযায়ী তো ধরেন তুইলোই হয়। বাকিডা আপনি বলতি পারবেন। গুরু, সেই জন্যি তো আলাম আপনার কাছে।’ সে যাই হোক, তুলা, এ সপ্তাহে কাউকে একটা ব্যাপারে রাজি করানো আপনার জন্যি ঝামেলা হয়ে যাতি পারে মুনে হয়।বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >বিয়েবাড়িতে দন্তচিকিত্সক: পরিচিত হয়ে খুশি হলাম মিস আঁখি। তবে ভ্যালেন্টাইন দিবসের আগে আপনার নষ্ট দাঁতগুলো একটু ঠিক করিয়ে নিলে ভালো হতো না?—এই নিন আমার কার্ড। আঁখি: কিন্তু তার আগে আপনার নষ্ট চোখদুটো একটু সারিয়ে নিলে বেটার হতো না?—আপনি কার্ডটা তো বাড়ালেন আমার পাশের মহিলার দিকে।...এই যে আমার কার্ড। আমি চক্ষু সারাই। আসবেন আমার হাসপাতালে।ঢাকার জিঞ্জিরা তার খ্যাতি হারিয়েছে। এখন গোটা দেশখানা জুড়েই চলছে নকল অ্যান্ড অনুকরণের ধামাকা। আজকাল আমরা পাঞ্জাবি জাতির পোশাক পরে হরদম ‘ভাংরা’ নাচের মহড়া দিচ্ছি। এই তো সেদিন মাইকেল জ্যাকসনের নাচ হুবহু নকল করতে গিয়ে এক ছেলের কোমরের ডান্ডিখানাই টুটে গেল। বৃশ্চিক কিন্তু এখন একটা মৌলিক কাজ হাতে নিতে যাচ্ছেন।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >ভ্যালেন্টাইন স্কয়ারে সুসজ্জিত ছেলেমেয়েদের ভিড়। উঁচুতে পাশাপাশি বসে কর্তা কাক তার গিন্নিকে বলে—‘এখানে এসব কী হচ্ছে গো?’ কাক গিন্নি বিরক্তকণ্ঠে জবাব দেয়—‘তোমার অত বোঝার দরকার কী? জোর জোরে শুধু কা কা কর।’প্রতিটি শিল্পীর লক্ষ্য হওয়া উচিত—জীবনে অন্তত একটা হলেও কালজয়ী কাজ করা। ...আজি হতে এক বর্ষ পরে/কে তুমি শুনিছ বসি মোর গানগুলি/বিরক্তি সহকারে—এ অবস্থা হলে তো আর লাভ নেই। ধনুর গত সপ্তাহ যেমনই যাক, এ সপ্তাহ উজ্জ্বল।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >রাজু: দ্যাখো স্বাতী ডার্লিং, বইমেলা তো চলছেই। এদিকে আজ বসন্ত উত্সব। কাল আবার ভ্যালেন্টাইন দিবস। সামনেই রয়েছে করুণ একুশে। এরপর যে আবার কী আছে কে জানে! স্বাতী: এরপর আছে তোমার বন্ধু আফতাবের বড় ভাইয়ের সঙ্গে আমার বিয়ে।আমি শুধু এক দরিদ্র জ্যোতিষী, ধরে আছি গাঢ় অন্ধকারে তোমার দক্ষিণ হাত; ভয় কি, তুমি পার হয়ে যাবে এই তুফানি ঝড়ের রাত।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >উদো: যেকোনো বিখ্যাত কবিতার ছন্দে বানিয়ে বানিয়ে দুটো লাইন বলো তো। মূল কবিতার চরণগুলো আমি ধরে ফেলব। ছন্দা: পান খেয়ে চলে যায়, কাছে তার বাড়ি। দুটি দাঁত উঁচু তার, কালো তার মাঢ়ি\‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একশে ফেব্রুয়ারি।’—কেন, এখানে বোনের উল্লেখ নেই কেন? বোন ও মায়েরা কি সেদিন শুধু অশ্রুবিসর্জনই করেছিলেন? অংশ নেননি মাতৃভাষা রক্ষার লড়াইয়ে? এ আমার নিন্দা নয়, কৌতুকপূর্ণ অনুযোগ। এক হিসেবে ‘ভাই’ বলতে তো একটা গোটা সম্প্রদায়কেই বোঝায়। পর সুসমাচার এই যে, কুম্ভের জীবনে এখন একটা প্রীতিকর ঘটনা ঘটবে।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >প্রভা যেদিন তার কচি কলাপাতা রঙের শাড়িটা পরত, ধীমান মুগ্ধচোখে চেয়ে থাকত। প্রভা আজ ধীমানের জীবনে নেই।... সেদিন শাড়ির দোকানে ধীমেনের নববধূ একটা সবুজ শাড়ির দিকে হাত বাড়াল। ধীমান শক্ত গলায় বলল—‘না, ওটা নয়।’প্রতারিত হতে পারেন। জাস্ট এ সম্ভাবনা। তথাপি থাকুন সতর্কমনা।