ভ্যালেন্টাইন রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >বিশ্বব্যাপী আন্তর্জাতিকতার এই ঢেউ কি আজ থেকে এক কিংবা দেড় দশক আগেও এতটা প্রবল ছিল? বাঁধভাঙা এই ঢেউয়ের মধ্যে অনেকখানি শুদ্ধতার সঙ্গে অনেকখানি জঞ্জালও আছে। এই মিশ্র গুণমানসংবলিত উত্তাল ঢেউ আজ বাংলাদেশকেও ভাসিয়ে নিয়ে চলেছে তার আপন ক্ষুদ্র ভৌগোলিক সীমানার বাইরে। দূর পশ্চিম থেকে আসা অচেনা ‘সেন্ট ভ্যালেন্টাইন দিবস’ও তাই আজ হয়ে উঠেছে বিশেষত আমাদের তরুণ সম্প্রদায়ের একান্ত আপন একটি দিন। ...প্রিয় মেষ তং-তং অর্থাৎ তরুণ-তরুণী, চলতি সপ্তাহটি শুধু ভ্যা. দিবসের জন্যই নয়—অন্য কোনো একটি বিশেষ কারণেও আপনাদের কাছে স্মরণীয় হয়ে রইবে। আপনাদের গুরুজনদের মধ্যেও কেউ কেউ নিশ্চয়ই এই আনন্দের ভাগ পাবেন। বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >Now, ভ্যালেন্টাইনস ডে ভাগ্যলিপি ফর ডিয়ার বৃষ ম্যাডাম অ্যান্ড স্যারগণ! তার আগে একটা ঘটনা শুনুন। একদা আমি থাকতাম ঢাকা শহরের ধানমন্ডি এলাকায় অবস্থিত ‘নক্ষত্র কাবাব-ঘর’-এর ঠিক পেছন দিকটায়। গোটা পাঁচেক ভ্যা. দিবস আমি ওখানেই পার করি। তো, এক ভ্যা. দি. ভোরে হাঁটতে হাঁটতে আমি চলে গেছি ধানমন্ডি লেকের ধারে। গিয়ে দেখি ওখানকার ‘ছেঁড়া নিষিদ্ধ’ ব্র্যান্ডের সরকারি ফুলগুলো পটাপট তুলে নিচ্ছে একদল টিন-জাত কিংবা টিন-এজ ছেলেমেয়ে। তারচেয়েও ভয়াবহ ব্যাপার, ওই পুষ্প উৎপাটন মহোৎসবে সক্রিয় ইন্ধন জোগাচ্ছেন কাঁচা-পাকা বিশাল মোচওয়ালা এক দামড়া! এমন সময় কোথা থেকে যেন বেজে উঠল তীব্র সরকারি হুইসেল। ছেলেমেয়েরা তেলাপোকার মতো দৌড়ে অদৃশ্য হয়ে গেল। দামড়া মহোদয় দৌড়ে পালাতে গিয়ে পা ফসকে পড়ে গেলেন লেকের পানিতে। পাহারাদার লাঠি-বাঁশির অ্যাকশন দেখিয়ে বারবার তাঁকে পারে উঠে আসার উদাত্ত আহ্বান জানাতে লাগলেন। আর ঠিক তখনই আমার সন্দেহ হলো, এই পুরো ঘটনাটির সঙ্গে ভ্যালেন্টাইন দিবসের কিছু একটা সংযোগ থাকলেও থাকতে পারে।... এবারে জানাই, প্রিয় বৃষ, ভ্যালেন্টাইন ‘সপ্তাহ’ বলে যদি কিছু থাকত—তবে এ বছর তা আপনারই হতো। মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >চলতি সপ্তাহটি আপনার কাটবে কিছুটা ঘোরের মধ্য দিয়ে। এটাকে একটা শুভ লক্ষণই বলা যায়। কেননা, এই তন্দ্রাচ্ছন্ন অবস্থাটাই আসলে আপনার অজান্তে আপনাকে নিয়ে যাবে অন্তত ৫০/৬০ ভাগ সাফল্যের দিকে।... তন্দ্রার ঘোরে হলেও আগামী পরশুদিনের ভ্যালেন্টাইন দিবসটিকে আপনি আপনার উষ্ণ ভালোবাসার ছোঁয়ায় সার্থক করে তুলুন। কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ > পরশু ভ্যালেন্টাইন দিবস। বছরে এই একটি মাত্র দিন—যে দিনটিতে কেউ কানের কাছে এসে ভ্যা-ভ্যা করলেও আমরা বি-বি বিরক্ত হই না।... চলতি সাত দিনে কর্কট লোকসান সামলে উঠে ‘Love and লাভের’ অন্ততপক্ষে আধখানা মুখ হলেও দেখবেন তো বটেই। সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>পাকামলের (পাকিস্তানি আমলের) কোনো এক রোববার সাপ্তাহিক সরকারি ছুটির দিন। তারিখটা ১৪ ফেব্রুয়ারি হলেও আমাদের সমাজে তখনো সেটা ভ্যালেন্টাইন দিবস হিসেবে চিহ্নিত নয়। অথচ ওই দিনটিতেই ঢাকার আজিমপুর এলাকায় যুগপৎ ঘটে গেল ভালোবাসাবাসির দুটি শীর্ষকাণ্ড। জোড় নম্বর ১: কুমারী কান্না কর অ্যান্ড শ্রীমান হরিপদ হোড়; জোড় নম্বর ২: মোসাম্মাত নস্টালজিয়া নৌরিন অ্যান্ড জিমচ্যাম্প র্যাম্বো খান হোস্টেলিয়া। এদের প্রেম ঘটে কলোনির ফ্ল্যাট টু ফ্ল্যাট-জানালা টু জানালা—লং শট দৃষ্টি ছোড়াছুড়ির মাধ্যমে। সে যুগের যা ব্যাপার আর কি। মনে রাখার মতোই ঘটনা। যা-ই হোক সিংহ, চলতি সপ্তাহে আপনি আর্থিক সঞ্চয় কিছুটা বাড়াতে পারবেন। কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >কিছু একটা আধা-জরুরি কাজ, যা করি করি করেও এতদিন আপনি করে উঠতে পারছিলেন না—এ সপ্তাহে বোধ হয় তা করেই ফেলবেন। কাজটা আধা-জরুরি হলেও এর ফলাফল ‘বাম্পার’ হবে বলেই আশা করা যায়। তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >চলতি সপ্তাহের গায়ে ঝুলন্ত বোর্ডখানায় যা লেখা রয়েছে—তা-ই প্রমাণ করছে যে, সপ্তাহজুড়ে চলবে ভ্যালেন্টাইন দিবসের জের। ফলে, আপনার এই সাত দিনের বেশির ভাগটাই কাটবে কঠিন ব্যস্ততার সঙ্গে কোমল আনন্দের মিশ্র ধারায়। বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >আপনার এ বছরের ভ্যা. দিবস অন্যান্য বছরের চেয়ে যে একেবারেই আলাদা আনন্দময় হবে—তা বললেও চলে, না বললেও চলে। সপ্তাহ থাকবে নানা কাজের বোঝায় কষ্টকর এবং একই সঙ্গে প্রীতিজনক। ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >সপ্তাহের এই প্রথম দিনটি আপনার জন্য হবে উল্লেখের যোগ্য। বাদবাকি দিনগুলো ঠিক ততটা না হলেও মন্দ হবে না। মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >আগামী পরশু কেউ আপনাকে ভ্যালেন্টাইন দিবসের ভালোবাসা জানাক আর না-ই জানাক, সপ্তাহের ‘প্রায়’ সব কটি দিন আপনার টইটম্বুর হয়ে থাকবে—বিশেষত বাইরের মানুষের ভালোবাসায়। কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >অতি-সাবধানতা এ সপ্তাহে আপনার কিছু ভালো সুযোগকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারে। মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >শুভ ভ্যা. দিবস (পরশু)!... সপ্তাহভর উপভোগ করুন, দশ ফোঁটা সৌভাগ্যের সঙ্গে এক ফোঁটা দুর্ভাগ্যের স্বাদ।