ভ্যালেন্টাইনসে আলিয়ার পরামর্শ

ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে প্রিয়জনকে উপহার দেওয়ার কথা ভাবছেন? কিন্তু কী উপহার দেবেন? বলিউডের অভিনেত্রী আলিয়া ভাটের কাছ থেকে মেয়েরা কিছু ধারণা নিতে পারেন। ভ্যালেনটাইন ডে উপলক্ষে আলিয়া ভাটের উপহার কেনার এ ধারণাগুলো প্রকাশ করেছে সংবাদমাধ্যম আইএএনএস। উপহার কেনার আগে জেনে নিন সে পরামর্শ:
স্নিকার: সব ছেলেরই সর্বশেষ মডেলের জুতার প্রতি একধরনের আকর্ষণ থাকে। ভ্যালেন্টাইনস ডেতে নতুন এক জোড়া স্নিকার পেলে ছেলেরা খুশি না হয়ে পারে? পছন্দের এক জোড়া জুতা কিনে দিলেই কাজ হবে।
সুইচ আর্মি নাইফ: রোমাঞ্চ ও ভ্রমণপ্রিয় ছেলেদের কাজে লাগবে, এমন একটি দরকারি জিনিস ‘সুইচ আর্মি নাইফ’ ভ্যালেন্টাইনস ডেতে উপহার দিতে পারেন।হাতঘড়ি: যে ছেলেরা ধ্রুপদি ধাঁচের, তাঁদের জন্য হাতঘড়ি হতে পারে ভালোবাসা দিবসের সেরা উপহার। হাতঘড়ি দিয়ে তাঁকে বলা যায়, সারাক্ষণ যেন তোমার সঙ্গে কাটে।
বই: বইয়ের চেয়ে ভালো উপহার হয় না। যদি লেখকের সইসহ সঙ্গীর প্রিয় বইয়ের কপি দিতে পারেন, তবে সেটি সারা জীবন তাঁর কাছে থাকবে। তথ্যসূত্র: আইএএনএস।