ভ্যালেন্টাইন’স ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 মার্কিন যুক্তরাষ্ট্রে পরিচালিত এক জরিপে দেখা গেছে, ৫৩ শতাংশ লোক পরিবার এবং বন্ধুদের সঙ্গে, ১১ শতাংশ সহকর্মীদের সঙ্গে, এবং সাত শতাংশ ইন্টারনেট দেখে ভ্যালেন্টাইন’স ডের উপহার কেনেন। ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে যেসব উপহার কেনা হয় এর ৮৫ শতাংশ কেনেন মেয়েরা।  আমেরিকান লোকজন মনে করে, ভ্যালেন্টাইনস উপহার দেওয়ার সবচেয়ে উত্কৃষ্ট স্থান হচ্ছে ফায়ার প্লেসের সামনে।  ভ্যালেন্টাইনস ডের সবচেয়ে জনপ্রিয় উপহার হচ্ছে হূদয় আকৃতির বাক্সে ক্যান্ডি বা চকলেট।  ভ্যালেন্টাইন’স ডে উপলক্ষে হূদয় আকৃতির চকলেট বক্স উদ্ভাবন করেন রিচার্ড ক্যাডবারি, ১৮৬৮ সালে।  ভ্যালেন্টাইন’স ডের উপহার হিসেবে ফুল বেশ জনপ্রিয়। ৭৩ শতাংশ পুরুষ আর ২৩ শতাংশ নারী উপহার হিসেবে ফুল কিনে থাকেন।  প্রাচীন রোমের ভালোবাসার দেবী ভেনাসের প্রিয় ফুল ছিল লাল গোলাপ। এ ছাড়া লাল রং তীব্র অনুভূতির প্রতীক তাই ভ্যালেন্টাইন’স দিবসের উপহার হিসেবে লাল গোলাপকেই সবচেয়ে বেশি পছন্দ করেন প্রেমিক-প্রেমিকারা।  ইংল্যান্ডের নরফোকে অনেকটা সান্তাক্লজের মতো ‘জ্যাক’ ভ্যালেন্টাইন নামের একটি চরিত্র ঘরের দরজায় টোকা দিয়ে শিশুদের জন্য চকলেট এবং অন্যান্য উপহার রেখে যায়। ওয়েবসাইট অবলম্বনেসামসুল আলম