ভ্রমণ-রঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোকচিত্র সাংবাদিক হরিপদ মহাসড়ক ধরে ছুটে যাচ্ছিলেন। হঠাৎ দেখলেন, পথিমধ্যে এক জায়গায় ভয়ানক দুর্ঘটনা ঘটেছে। জানা গেল, হতাহতের ঘটনাও ঘটেছে। করিৎকর্মা হরিপদ ভাবলেন, দুর্ঘটনাস্থল থেকে চটজলদি কিছু ছবি না তুললেই নয়। ক্যামেরা হাতে এগিয়ে গেলেন তিনি। এদিকে লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে। হরিপদ ছবি তুলবেন কি, ঘটনাস্থলের কাছাকাছি যাওয়াই দায়। ফন্দি আঁটলেন হরিপদ। উঁচু গলায় বলতে শুরু করলেন, ‘দেখি ভাই, আমাকে একটু সামনে যেতে দেন। যিনি মারা গেছেন, তিনি আমার অত্যন্ত আপনজন...একটু সামনে যেতে দিন।’ হরিপদকে জায়গা করে দিল লোকজন। হরিপদ সামনে গিয়ে দেখলেন, দুটো ছাগল মরে পড়ে আছে! জলিল সাহেব আর তাঁর স্ত্রী ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছেন। বাড়ির দোরগোড়ায় ট্যাক্সি দাঁড়িয়ে। ট্যাক্সিতে ওঠার আগ মুহূর্তে জলিল সাহেবের স্ত্রী বললেন, ‘তুমি এক মিনিট অপেক্ষা করো। বাড়িতে তো বিল্লু একাই থাকবে, আমি ওকে ওর খাবারটা দিয়ে আসি।’ ট্যাক্সি ড্রাইভার জলিল সাহেবকে বললেন, ‘কিছু মনে করবেন না স্যার, বিল্লু কে?’জলিল সাহেব ভ্রু কুঁচকে তাকালেন। বিল্লু জলিল সাহেবের বিড়ালের নাম। কিন্তু বিল্লু কে, তা জানতে ড্রাইভার ব্যাটার এত আগ্রহ কেন? এমনিতেই দিনকাল খারাপ, ব্যাটার অন্য কোনো মতলব নেই তো...! বাড়িতে কে একা থাকছে, ভালো করে জেনে নিয়ে পরে আবার... নাহ্, হাবভাব ভালো ঠেকছে না। বুদ্ধি করে বললেন জলিল, ‘ওহ্ বিল্লু? ও হচ্ছে আমার ছোট ভাই, পুলিশে চাকরি করে। খুবই বুদ্ধিমান আর সাহসী ছেলে। বেশ ভালো কারাতেও জানে। একাই দু-চারজনকে পিটিয়ে কাবু করতে পারে!’কিছুক্ষণ পরই ফিরলেন জলিল সাহেবের স্ত্রী। জলিল বললেন, ‘কী, খাবার দিয়েছ ঠিকমতো?’স্ত্রী: ‘আর বোলো না, আমার ডাক শুনেই ভয় পেয়ে খাটের নিচে গিয়ে ঢুকেছে পাজিটা। এত করে ডাকলাম, বেরই হলো না!’নতুন বউকে নিয়ে বেড়াতে যাচ্ছেন সরদারজি। ট্যাক্সিতে পেছনের সিটে বসে স্বামী-স্ত্রীতে চলছে মধুর আলাপ! এমন সময় লক্ষ করলেন, ড্রাইভার ব্যাটা গাড়ির আয়নায় বারবার তাঁর স্ত্রীর দিকে তাকাচ্ছে। ভীষণ খেপে গেলেন সরদারজি। বললেন, ‘এই ব্যাটা, অমন মিটমিট করে বারবার কী দেখিস? দাঁড়া, তোর দেখা আমি বার করছি। তুই পেছনে এসে বস, আমিই গাড়ি চালাব!’জাহাজে করে বেড়াতে যাচ্ছিলেন ঝমলু। এমন সময় ভীষণ ঝড় উঠল। ঝড় শেষে ঝমলু নিজেকে আবিষ্কার করলেন একটা নির্জন দ্বীপে। দিন যায়, মাস যায়...একা দ্বীপে হাঁপিয়ে ওঠেন ঝমলু। খেয়ে না খেয়ে তাঁর কাহিল দশা। হঠাৎ একদিন দূরে একটা জাহাজ দেখতে পেলেন। চিৎকার করে নিজের অবস্থান জানান দিলেন ঝমলু। জাহাজের ক্যাপ্টেন ঝমলুকে দেখতে পেলেন।কিছুক্ষণের মধ্যেই ছোট্ট একটা নৌকা জাহাজ থেকে দ্বীপের দিকে রওনা হলো। দ্বীপের কাছাকাছি এসে নৌকার মাঝি ঝমলুর দিকে একগাদা পত্রিকা ছুড়ে দিয়ে বললেন, ‘আমাদের ক্যাপ্টেন তোমার জন্য গত এক সপ্তাহের এই পত্রিকাগুলো পাঠিয়েছেন। এগুলো পড়ে তুমি আগে সিদ্ধান্ত নাও, তুমি ফিরে যেতে চাও কি না!’বেড়াতে গিয়ে হোটেলে উঠেছে ইমন। হোটেলে ঘর দেখে ইমন জিজ্ঞেস করল হোটেল বয়কে, ‘তোমাদের হোটেলে পানির কোনো সমস্যা নেই তো?’হোটেল বয়: সে ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন স্যার। বৃষ্টির দিন। তা ছাড়া আমাদের ছাদে যথেষ্ট পরিমাণে ফুটো আছে।বাসে শফিকের পাশেই বসেছে এক মেয়ে। আহ্লাদে গদগদ হয়ে বলল শফিক, ‘আপনি দেখতে খুব সুন্দর।’মেয়ে: ধন্যবাদ।শফিক: ইশ্। আপনার আর মাঝে যদি একটা কিছু থাকত...মেয়ে: হু, আমিও তাই ভাবছি।শফিক: (গদগদ হয়ে) কী থাকার কথা ভাবছেন, বলুন তো?মেয়ে: একটা দেয়াল।সংগ্রহ: মো. সাইফুল্লাহ