বাংলা সিনেমার নামগুলো ভ্রমণ-সম্পর্কিত ভাষায় হলে কেমন হতো? চলুন দেখা যাক কেমন দাঁড়ায় বিষয়টা!

তিতাস একটি নদীর নাম : রেমাক্রি একটি খালের নাম
অনেক সাধের ময়না : অনেক সাধের ওয়াকিং স্টিক
পিঁপড়াবিদ্যা : জোঁকবিদ্যা
গোলাপি এখন ট্রেনে : পিংকি এখন চাঁদের গাড়িতে
মা বড় নাকি বউ বড়? : ডয়টার বড় নাকি নর্থফেস বড়?
প্রেম করেছি বেশ করেছি : উষ্টা খেয়েছি, ব্যথা পাই নাই
অশ্রু দিয়ে লেখা : সামিট নোটে লেখা নাম
কোটি টাকার কাবিন : দ্য সামিট নোট
জন্ম থেকে জ্বলছি : হেডল্যাম্প
জীবন থেকে নেওয়া : গুগল আর্থ থেকে নেওয়া রুট
দুই দিনের দুনিয়া : দুই দিনের ক্যাম্পিং
পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ : জুমের আগুন জ্বলে দ্বিগুণ
বনের রাজা টারজান : কেওক্রাডংয়ের রাজা লালা
আকাশ কত দূরে : কেওক্রাডং কত দূরে
চোরাবালি : প্যাঁচপ্যাঁচে কাদা
মন বসে না পড়ার টেবিলে : চোখ বসে না ক্যামেরার ভিউফাইন্ডারে
সাত ভাই চম্পা : দ্য সেভেন সামিট
প্রেম মানে না বাধা : মশা মানে না অডোমস
জয়যাত্রা : দ্য সামিট পুশ
ব্যাচেলর : সোলো ট্রেকার
দজ্জাল শাশুড়ি : বদমাইশ টিম লিডার
টোকাইর হাতে অস্ত্র কেন? : ট্রেকারের হাতে দা কেন?
এই ঘর এই সংসার : এই তাঁবু এই স্লিপিং ব্যাগ
কেয়ামত থেকে কেয়ামত : রুমা থেকে থানচি
ভালোবাসা দিবি কিনা বল? : পেনি স্টোভ দিবি কিনা বল?
রং নাম্বার : অফ ট্রেইল
আমার আছে জল : হাইড্রেশন প্যাক
দেবদাস : দাদা, একটু জু হবে?
হঠাৎ বৃষ্টি : ভেজা ব্যাকপ্যাক