ভ্রান্ত সম্প্রদায়ের চেখভ-সন্ধ্যা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রান্ত সম্প্রদায়ের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রখ্যাত নাট্যকার আন্তন চেখভের তিনটি একাঙ্কিকা নিয়ে চেখভ-সন্ধ্যা নামক নাট্যোৎসবের আয়োজন করেছে। চেখভের ছোটগল্প ‘দ্য ফ্যাট ম্যান অ্যান্ড দ্য থিন ম্যান’ অবলম্বনে নাটক ভ্রান্ত-সম্ভ্রান্ত। গল্পটির নাট্যরূপ দিয়েছেন মো. জাবের এবং নির্দেশনায় রয়েছেন মো. জাবের ও অম্লান বড়ুয়া। এরপর প্রদর্শিত হবে নাটক প্রতিশোধ। নির্দেশনায় রয়েছেন কমল বড়ুয়া ও রুমেল বড়ুয়া। সবশেষে প্রদর্শিত হবে নাটক পয়গাম। নির্দেশনায় ইকবাল হোসেন চৌধুরী ও মো. জাবের। দুটি নাটকেরই অনুবাদ করেছেন সিরাজুর রহমান। বিজ্ঞপ্তি।