ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আটক তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজার-পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে কক্সবাজারের টেকনাফে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ২১ জুলাই এ অভিযান চলাকালে ওজন কারচুপির অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা ও তিনজন মাংস বিক্রেতাকে আটক করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম নাজিম উদ্দিন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে টেকনাফ পৌর এলাকার বড়বাজার ও বাসস্টেশন বাজারের মুদির দোকান, কাঁচাবাজার, মুরগি ও মাংসের দোকানে এ অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিভিন্ন অভিযোগে ১৩টি ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ব্যবসায়ী মো. সেলিম, রহমত করিম ও মো. আলীকে আটক করে টেকনাফ থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।