ভয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইদানীং আমি গল্প লেখা শিখছি। কী করে গল্প লিখতে হয়, তা-ই বেশ আগ্রহ নিয়ে শিখছি। তবে আমার শেখার প্রক্রিয়াটি—মানে কীভাবে শিখছি, তা আপাতত তোমাকে বলা যাবে না। বললে তুমি নির্ঘাৎ হাসবে। তুমি আজকাল দেখছি কারণে-অকারণে শুধুই হাসছ। তুমি পাগল হয়ে যাচ্ছ না তো? আমি কিন্তু পাগল খুব ভয় পাই। আর চোর? ও, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হলো ভূত। এই কটিতে আমার সাংঘাতিক ভয়।আচ্ছা, তোমাদের বাড়িতে এখনো কি রাতের বেলা ওই ভূত দুটি ছাদের ওপর দুপদাপ শব্দ করে? তুমি তো আমাকে বলেছিলে, ভূত দুটি নাকি চিকন সুরে বিরহের গান গায়। তুমি মাঝেমধ্যে এমন উদ্ভট কথা বলো, যা বিশ্বাস করতে কষ্ট হয়। আবার এত সুন্দর করে বলো, তা কিছুতেই অবিশ্বাস করা যায় না।আচ্ছা বলো তো, ওই ভূত দুটিকে সত্যি কি তোমার কখনো ভয় হয় না? তুমি আমায় সেদিন বলেছিলে, ওই সব ভূতটুতে তোমার ভয় নেই। তোমার ভয় নাকি লোভী মানুষ, লোভী মানুষের সঙ্গ-সান্নিধ্য। আর তোমাদের গলির মাথায় সার্বক্ষণিক অবস্থান নেওয়া এক নেড়ি কুকুর। কুকুরটি কি সত্যি লকলকে জিহ্বা বের করে তোমার দিকে তাকিয়ে থাকে? কী অপূর্বভাবে তুমি যে এসব কথা বলো! অবশ্য তোমার আরেকটি ভয়ের কথা বলতে গিয়েও তুমি বলোনি। হঠাৎ থেমে গিয়ে শুধুই হাসছিলে!শোনো, আমি এত বই পড়ে কী আনন্দ পাই, তুমি তা জানতে চেয়েছ। আমি তোমাকে বলব, যদি তুমি আমাকে তোমার ওই ভয়ের কথাটি বলো। আমি নিশ্চয়ই তোমাকে বলব, কথা দিচ্ছি।রাসেল সাইদকালীগঞ্জ, কেরানীগঞ্জ, ঢাকা।