ভয়ংকর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মধ্যরাত। মুঠোফোন বাজার শব্দে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। ঘুম-ঘুম চোখে ফোন ধরে জানতে পারলাম, বন্ধু নির্ঝর মারা গেছে। ঘুমের রেশ না কাটতেই লাফ দিয়ে উঠে বসলাম। বিকেলে নির্ঝরের সঙ্গে আড্ডা মেরেছি। এই সময়ের মধ্যে কী হলো। তড়িঘড়ি করে পোশাক গায়ে দিয়ে রওনা হলাম নির্ঝরের বাসার উদ্দেশে। তখন রাত প্রায় দুটো। নির্ঝরের বাসায় গিয়ে দেখি, বাড়িতে কোনো সাড়াশব্দ নেই। দরজার কড়া নাড়তে থাকলাম। তবুও কোনো সাড়া নেই। পরে আবার বেশ জোরে কড়া নাড়লাম। কিছুক্ষণ পর স্বয়ং নির্ঝর দরজা খুলে দিয়ে বলে, ‘কী রে দোস্ত, এত রাতে?’ আমি হাঁ। তাহলে কে আমাকে নির্ঝরের মৃত্যু সংবাদ দিল? সঙ্গে সঙ্গে মুঠোফোনে ‘রিসিভড কল’ অপশনে গিয়ে দেখি, যে নম্বর থেকে নির্ঝরের মৃত্যুর সংবাদ জেনেছিলাম, ওই নম্বরটি উধাও। এস এম মাহবুবুর রহমানমাইজদী, নোয়াখালী।