ভয়ংকর ছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি চতুর্থ শ্রেণীর একটি ছাত্রীকে পড়াই। সে ছাত্রী হিসেবে ভালো। কিন্তু দুষ্টুমির ক্ষেত্রে ভয়ংকর দুষ্ট। একবার একটি অঙ্ক করতে দিয়েছি। সে করছে, আমি দেখছি। সে অঙ্ক শেষ করতে করতে আমি মুখে মুখে হিসাব করে দেখলাম, অঙ্কটি হয়েছে। করার পর বলল, ‘স্যার করছি।’ আমি বললাম, হয়েছে। তারপর তার উত্তর শুনে তো আমি অবাক—মুখস্থ করে এসেছে। না দেখেই বলতে পারে, হয়েছে। তার ধারণা, আমি উত্তর দেখেই বলে দিয়েছি। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের খেলা চলছিল। পড়ার রুমের পাশের রুমেই টিভিতে খেলা চলছে। তাকে বললাম, স্কোরটা দেখে আসতে। ৩৬ রানে ১ উইকেট—সে বলল। আমি খেয়াল না করেই বলে ফেললাম, কে কে আউট হয়েছে।তার উত্তর, তামিম ইকবাল এবং আপনার মাথা আউট হয়েছে। তার মানে? সে বলল, আমি বললাম ১ উইকেট আর আপনি বলছেন কে কে আউট হয়েছে। আপনার মাথা আউট হয়নি তো কী...?একটা কবিতা শিখতে দিয়ে কিছুক্ষণ পর বললাম, বলো। সে বলল, পারিব না। (উল্লেখ্য, সে মাঝেমধ্যে ঢং করে সাধু ভাষা বলে)। টেবিলে থাকা প্রথম আলো দেখিয়ে বললাম, দেখো, মার্কস অলরাউন্ডাররা তোমারই বয়সী। আর তুমি একটা কবিতা বলতে পারছ না। তার জবাব, সাকিবও তো আপনার বয়সী। আপনি কি জাতীয় দলে ক্রিকেট খেলতে পারছেন?আর আমি তো কবিতাই বলছিলাম, ‘পারিব না এ কথাটি বলিও না...।’ মহসীন কলেজ, চট্টগ্রাম।