ভয়ংকর শপিং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একবার স্ত্রীকে নিয়ে ঈদের শপিং করতে গিয়েছিলাম। একগাদা প্যাকেট হাতে মাথা নিচু করে তার পিছু পিছু হাঁটছিলাম। হঠাৎ মাথা তুলতেই দেখি, সে নেই। খুঁজতে খুঁজতে একটা দোকানে ওকে দেখতে পেলাম। ওর কাঁধে হাত দিয়ে বললম, ‘শিখা, অনেক হয়েছে, এবার বাসায় চলো।’ তখনি বাম গালে একটা থাপড় খেলাম। সর্বনাশ! এ তো আমার স্ত্রী নয়, অন্য মহিলা! আসলে আমার স্ত্রী অন্য এক দোকানে ঢুকেছিল। সেখান থেকে বেরিয়ে আমায় বলল, ‘তুমি কী কিনবে?’ আমি বললাম, ‘একগোছা দড়ি কিনব।’ সে অবাক হয়ে বলল, ‘দড়ি দিয়ে কী হবে?’ আমি বললাম, ‘গলায় দড়ি দিয়ে মরব, যাতে এমন ভয়ংকর শপিংয়ে আর না আসতে হয়।’ ফার্মগেট, ঢাকা।