ভয়ংকর সুন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগ্নেয়াস্ত্র বিশেষজ্ঞ অ্যান্ড্রু টুয়ি ছবিও তোলেন। কদিন আগে ছবি তুললেন পানির নিচে। না, পানির নিচের সাধারণ কোনো দৃশ্য ধরা পড়েনি তাঁর ক্যামেরায়। আগ্নেয়াস্ত্রই ছিল অ্যান্ড্রুর আলোকচিত্রের বিষয়। সুইমিংপুলের পানির নিচে একটি গ্লক পিস্তল থেকে গুলি ছুড়েছিলেন তিনি। গুলি ছোড়ার পর পানির মধ্যে যে দৃশ্যের অবতারণা হলো সেটাই ধরে রাখল তাঁর পেনট্যাক্স অপটিও ডব্লিউজি-টু ক্যামেরাটি। এ ছাড়া পিস্তল থেকে নিক্ষিপ্ত বুলেট দিয়ে ফুলও বানিয়ে ফেললেন অ্যান্ড্রু। দামি পাথর বসানোর পর কে বলবে, এগুলো একসময় ভয়ংকর বুলেট ছিল! বুলেটের ফুলগুলো মাকে উপহার দিয়েছেন অ্যান্ড্রু। ডেইলি মেইল