ভয়ানক ভুল

আমার ছাত্রী মুনা ষষ্ঠ শ্রেণী-পড়ুয়া। পড়ালেখায় সে যতটা বেখেয়ালি, পড়ার ব্যাপারে তার মা ততটাই খেয়ালি। মাঝেমধ্যে যে তাই অজুহাত দেখিয়ে পড়াতে যাব না, তার উপায় নেই। শুক্রবার বাদে প্রতিদিনই যেতে হয়। না গেলে শুরু হয় মোবাইল ফোনে বিরতিহীন কল (রিসিভ না করা পর্যন্ত)।বন্ধু সার্কেলে মুন্নার মতো ঘনিষ্ঠ আর কেউ নেই। একমাত্র তার সঙ্গেই সব বিষয়ে খোলামেলা আলোচনা হয়। ছাত্রী মুনাকে যেমন প্রতিদিন পড়াতে যাই, তেমনি মুন্নার বাড়িতেও যাই আড্ডা দিতে। একবার টানা তিন দিন মুন্নার বাড়িতে যেতে পারলাম না। চতুর্থ দিনে এসএমএস দিলাম এভাবে, ‘aj tor sathe raat katabo.’ (আজ তোর সাথে রাত কাটাব)। কিছুক্ষণ পর বুঝলাম কী অশ্লীল (!) ভুল হয়ে গেছে। এসএমএস পাঠাতে গিয়ে মুন্নাকে না পাঠিয়ে মুনাকে পাঠিয়ে দিয়েছি। কিন্তু কী আর করা, যা হওয়ার হয়ে গেছে। পরের ঘটনা আর নাই বা লিখলাম! বি.দ্র.: ভুল টেস্ট করার যন্ত্রটা ১০ বছর আগে ভুল করে এক ভিক্ষুককে দিয়ে দিয়েছি। তাই বুঝতে পারলাম না উপরিউক্ত ভুলটি মধুর, তিতকুটে, নোনতা নাকি পানসে। পানসে হলে লেখাটি বাতিল বলে গণ্য হবে (রস+আলোর সম্পাদকের জারি করা সমন অনুযায়ী)। সঞ্চয় দেবনাথনাজিরহাট, ফটিকছড়ি, চট্টগ্রাম।