ভয়াবহ পরিণতির আশঙ্কা রয়েছে
মো. জসিম উদ্দীনউপসহকারী পরিচালক ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, চট্টগ্রামনির্বিঘ্নে আগুন নেভানোর সুবিধার জন্য প্রত্যেক এলাকায় মজাপুকুর বা জলাশয়গুলো সংস্কার করার তাগিদ দিয়েছেন অগ্নিনির্বাপণকেন্দ্রের (ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স) চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দীন। তিনি বলেন, ‘কোথাও আগুন নেভানোর কাজে সবার আগে পানির উৎসটাই মুখ্য হয়ে দাঁড়ায়। কিন্তু শহর এলাকায় জলাশয়গুলো ভরাটের ফলে ভয়াবহ পরিণতির আশঙ্কা রয়েছে।’মো. জসিম উদ্দীন বলেন, ‘আমাদের যে যন্ত্রপাতি আছে তা দিয়ে কোনো জলাশয়ের চারপাশে এক বর্গকিলোমিটার এলাকায় আগুন নেভানো সম্ভব। কিন্তু পানির উৎস ছাড়া শুধু গাড়িতে বহন করা পানি দিয়ে আগুন নেভানো সম্ভব নয়। তাই জলাশয় ভরাটের আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের এসব বিষয় খেয়াল রাখতে হবে।’ তিনি বলেন, ‘অনেক সময় পানির জন্য আমরা এতটাই অসহায় থাকি যে নালার পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। তাই প্রত্যেক এলাকায় সংস্কারযোগ্য পুকুর-জলাশয়গুলো সংস্কারের পাশাপাশি ভালো জলাশয়গুলোও সংরক্ষণ করতে হবে।’ আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী নগরে **** টি ব্যবহারযোগ্য জলাশয় আছে।