মওলানা ডেভেলপমেন্ট কোম্পানির (এমডিসি) ঈদ পুনর্মিলনী ও বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ১৬ আগস্ট হালিশহরের একটি রিসোর্টে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল কাদের জিলানী। কোম্পানির পরিচালক ও প্রধান অপারেটিং কর্মকর্তা মুহাম্মদ আছরার অনুষ্ঠানের উদ্বোধন করেন।
পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে কোম্পানির সব বিভাগের প্রধানসহ সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। অনুষ্ঠানে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা কাবাডি, ফুটবল, রশি টানাটানি, দৌড়, মোরগলড়াই ও কৌতুক পরিবেশন করেন অংশগ্রহণকারীরা। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে প্রীতিভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কোম্পানির মহাব্যবস্থাপক (এস্টেট ও লিগ্যাল অ্যাফেয়ার্স) মো. জহিরুল হক এবং পরিচালনায় ছিলেন আকবর হোসেন, সাজ্জাদ হোসেন ও ইদুল হক। বিজ্ঞপ্তি