মক্কায় ক্রেন দুর্ঘটনায় নিহত হজযাত্রী আবুল কাশেম সুফির শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের মক্কায় ক্রেন দুর্ঘটনায় নিহত চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহাবাদ গ্রামের সমাজকর্মী আবুল কাশেম সুফির স্মরণে গত ২৬ সেপ্টেম্বর এক শোকসভা অনুষ্ঠিত হয়। শাহ সুফি আদর্শ সংঘের প্রাঙ্গণে অনুষ্ঠিত এই শোকসভার আয়োজন করে এলাহাবাদ আবুল কাশেম স্মৃতি সংসদ।
কাঞ্চনাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আবদুস শুক্কুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সামশুল আলম। এতে বক্তব্য দেন আবু আহমদ, নুরুচ্ছফা সরকার, আবদুল ওয়াজেদ চৌধুরী, খাজা মোবারক আলী, রফিক আহমদ, আবুল কালাম প্রমুখ। বিজ্ঞপ্তি।