মঙ্গল অভিযানে সুযোগ পাবে দম্পতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঙ্গল অভিযানে প্রথম মানুষ হিসেবে দুজন নভোচারীকে পাঠানোর চিন্তাভাবনা করছেন বিজ্ঞানীরা। সৌভাগ্যবান ওই দুই অভিযাত্রী দম্পতি হলেই অভিযানে সাফল্যের সম্ভাবনা বাড়বে বলে গবেষকেরা মনে করছেন। তাই সৌভাগ্যবান কোনো দম্পতিকে ‘ইনস্পিরেশন মার্স’ নামের ওই ব্যয়বহুল অভিযানে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হতে পারে। এ জন্য তাঁদের বিস্তর পরীক্ষা ও প্রশিক্ষণে অংশ নিতে হবে। মার্কিন ধনকুবের ও সাবেক রকেটবিজ্ঞানী ডেনিস টিটো বলেন, ২০১৮ সালে সম্ভাব্য ওই অভিযানে দুজন অভিযাত্রী পাঠাতে ১৫০ থেকে ২০০ কোটি মার্কিন ডলার খরচ পড়বে। তবে এ প্রকল্পে অর্থায়ন এখনো নিশ্চিত হয়নি। ইনডিপেনডেন্ট।