মঙ্গলময় সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে বর্ষবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতীতের সব গ্লানি ও ব্যর্থতা ভুলে মঙ্গলময় সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে উদ্যাপন করা হলো বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। এ উপলক্ষে নগর ও জেলার বিভিন্ন এলাকায় বর্ণাঢ্য আয়োজন হয়। নগরের বুকে আবহমান বাংলার মেলা সাড়া জাগায়। বৈশাখ পালনের খবর গ্রন্থনা করেছেন এমিলিয়া খানমচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ‘বৈশাখের বৈভব বাংলার গৌরব’—এ স্লোগান নিয়ে পয়লা বৈশাখ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলার আয়োজন করা হয়। সকাল নয়টায় শুরু হয় আনন্দ শোভাযাত্রা। বাহারী পোশাক পড়ে নানা রঙের বাদ্য-বাজনা নিয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা শোভাযাত্রায় অংশ নেন। সকাল ১১টা থেকে মূল মঞ্চে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের সভাপতি উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন বলেন, ‘নববর্ষের নতুন সূর্য আমাদের মনে নতুন আশা জাগায়। পুরোনো সব জীর্ণতা ধুয়ে-মুছে ও অতীতের গ্লানি, ব্যর্থতা ভুলে মঙ্গলময় দিন প্রতিষ্ঠার উৎসাহ যোগায়।’ তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় হলো জ্ঞানচর্চা আর জ্ঞান সৃষ্টির জায়গা। এ ক্যাম্পাসে সাংস্কৃতিক পালাবদলের অঙ্গীকার নিয়ে যে আয়োজন প্রয়াত উপাচার্য আবু ইউসুফ শুরু করেছিলেন শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এ ধারা অব্যাহত রাখতে হবে।’অনুষ্ঠানে আবহমান বাংলার পুতুল নাচ, বলীখেলা, সাপখেলা, ঘুড়ি উৎসব, লাঠি খেলা। ছিল সংগীতানুষ্ঠান, পুঁথিপাঠ, কবিগান, বাউল সংগীত। নাটক অপেক্ষার বয়ান দর্শকদের মুগ্ধ করে। সবশেষে মঞ্চ মাতান শিল্পী এস আই টুটুল। ইসলামিক ফাউৃক্বশন: BmjvwgK dvD‡Ûkb 14 Gwc্রল আন্দরকিল্লার ফাউন্ডেশন মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এ টি এম ইনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মো. আবুল কাসেম। এতে বক্তারা বলেন, ‘নব দিনে নতুন উৎসাহ-উদ্দীপনা নিয়ে আমরা দেশের জন্য কাজ করব। সুন্দরভাবে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করব।’ আলোচনা শেষে মাঠ কর্মকর্তা মুহাম্মদ মুফিজুর রহমানের পরিচালনায় দেশাত্মবোধক গান করেন সৈয়দ মোহাম্মদ আবু আজম।সাদার্ন ইউনিভার্সিটি: অতীতের সব জীর্ণতাকে মুছে সুন্দর আগামী দিনের প্রত্যাশার মধ্য দিয়ে সাদার্ন বিশ্ববিদ্যালয় বরণ করে নেয় নতুন বছর। বছরের প্রথম সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আনন্দ আর কোলাহলে মেতে ওঠে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। এরপর তারা ঢাক-ঢোল, মুখোশ নিয়ে রঙিন শোভাযাত্রা বের করে। আয়োজন করা হয় মেলা, গান, নাচ, আবৃত্তি ও ফ্যাশন শো। মেলায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ব্যবস্থাপনায় ১০টি স্টল ছিল। স্টলগুলোতে ছিল গ্রামবাংলার বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার ও পণ্যসামগ্রী। সবশেষে শোষণহীণ, ক্ষুধা, দারিদ্র্য ও সন্ত্রাসমুক্ত সুন্দর ভবিষ্যত গড়ার প্রত্যাশা নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান। ডিউপয়েন্ট স্কুল ও কলেজ: পয়লা বৈশাখ উপলক্ষে ডিউপয়েন্ট স্কুল ও কলেজে প্রাণবন্ত বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে তিন শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। শিক্ষিকা সুতপা চৌধুরী ও পূরবী চক্রবর্তীর পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল বৈশাখী মেলার অন্যতম আকর্ষণ। দুপুরে অধ্যক্ষ সুধীর দেবের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বখতেয়ার নূর সিদ্দিকী। আলোচনায় অংশ নেন শিক্ষক নিজাম উদ্দিন, অর্পিতা চৌধুরী, তুহিন মার্জান, ফারজানা মোস্তফা প্রমুখ। প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল: প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ষবরণ ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। ১৪ এপ্রিল সকাল সাড়ে নয়টায় বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীতের পর ‘এসো হে বৈশাখ...’ গানের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করা হয়। স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল (অবসরপ্রাপ্ত) মো. জিয়া উদ্দিন, উপাধ্যক্ষ ই ইউ এম ইনতেখাব, পরিচালক (অর্থ) সোলায়মান খান প্রমুখ পিঠা উৎসব উদ্বোধন করেন। ৫৮টি স্টলে ছিল ভিন্ন স্বাদের পিঠা।চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়: বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পয়লা বৈশাখ উদ্যাপন করে চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহন লাল বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আফসারুল আমিন। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক ননী গোপাল জলদাস। প্রধান অতিথি বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয় অত্যন্ত মর্যাদার সঙ্গে শিক্ষাকার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ বিদ্যালয়ের শিক্ষার্থী অথবা যাঁরা শিক্ষাদান করার দায়িত্ব পালন করছেন তাঁরা অবশ্যই গৌরবের অধিকারী।’ তিনি আরও বলেন, নারীদের মর্যাদা ও অধিকার দেওয়ার জন্য প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।এতে আরও বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ননীগোপাল জলদাস, চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক আজিজ উদ্দিন প্রমুখ। শেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মোজাম্মেল হোসেন। শাহ আমানত মেমোরিয়াল স্কুল: শাহ আমানত মেমোরিয়াল স্কুলে বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন মুহাম্মদ আলাউদ্দিন। স্টোন বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার লিমিটেড: বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে স্টোন বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার মোমিন সড়কের কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এতে জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য দেন বোর্ডের ব্যবস্থাপক নাজিম আহমেদ, আবদুল মোনায়েম, সাইফুল আলম চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা বলেন, ‘এ উৎসব জাতিধর্ম-নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে অসাম্প্রদায়িক চেতনার মনোভাব নিয়ে পালন করে থাকে। তাই এ উৎসবকে আগামী দিনে পাড়া, মহল্লাসহ দেশের সর্বত্র ছড়িয়ে দিতে হবে। তা করতে পারলেই আমরা বাংলাদেশকে স্বপ্নের সোনার বাংলায় পরিণত করতে সক্ষম হব।’ শহীদ মিনারে বৈসাবি উৎসব: চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দিনব্যাপী আদিবাসীদের বৈসাবি উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিল শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুর ১২টায় অনুষ্ঠিত হয় শিল্পী শওকত জাহানের সভাপতিত্বে আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন রাজনীতিক আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক জিনবোধি ভিক্ষু, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর ইসমাইল (বালি), শিক্ষিকা রিঙ্কু ভট্টাচার্য, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি ইন্টুমনি তালুকদার, লিয়ান জিন বম, রোমেল চাকমা প্রমুখ। এতে প্রধান অতিথি বলেন, ‘আদিবাসীদের ভাষা-সংস্কৃতির বিকাশ তাঁদের স্বাতন্ত্র্যকে সমুজ্জ্বল করবে।’কারুধ্বনি আবৃত্তিকেন্দ্র: কারুধ্বনি আবৃত্তিকেন্দ্রের উদ্যোগে পয়লা বৈশাখ উদ্যাপন উপলক্ষে সংগঠনের কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের মহাসচিব ও পরিচালক মেহেদী হাসানের সার্বিক তত্ত্বাবধানে বৃন্দ আবৃত্তির মধ্য দিয়ে নতুন বছর বরণ করে নেওয়া হয়। বৃন্দ আবৃত্তি ছিল বর্ষবরণ ও গ্রামবংলার চিরাচরিত ঐতিহ্য নিয়ে। আরও ছিল একক আবৃত্তি, সাহিত্য আড্ডা, কবিতা পাঠের আসর, পান্তা উৎসব ও কারুধ্বনি খচিত হাতপাখা বিতরণ। এতে অংশ নেন তামান্না তাসমিয়া, আবদুল হান্নান, ওমর ফারুক, বরকত উল্লাহ প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শাম্মী শিল্পী।