মঙ্গলে চাষাবাদের ভাবনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঙ্গলে আবাস স্থাপনকারী প্রথম ব্যক্তিটিকে হয়তো কৃষক হিসেবেই দেখা যাবে, নভোচারীর বেশে নয়। যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) বিজ্ঞানীরা এ রকম ভাবনা ও গবেষণা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। মঙ্গলে চাষাবাদের প্রক্রিয়াটি নিঃসন্দেহে সাংঘাতিক কঠিন হবে। তবে সেখানকার ভবিষ্যৎ বাসিন্দাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে এ কঠিন কাজটির বিকল্প নেই। লাল গ্রহটিতে ২০৩০ সালে মানুষ পাঠানোর অভিযানসংশ্লিষ্ট নাসার কর্মকর্তা বিল গার্স্টেনমায়ার বলেন, মঙ্গলে মানুষের স্থায়ী অবস্থান নিশ্চিত করতে হলে সেখানে চাষাবাদের বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে সেখাকার ভিন্ন প্রকৃতি ও পরিবেশের কারণে বিকল্প পদ্ধতিতেই চাষ করতে হবে। ফক্সনিউজ।