মঙ্গলে শুষ্ক বরফের সন্ধান?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঙ্গলের দক্ষিণ মেরুতে স্থানীয় শীতকালে বরফের কারণে শুষ্ক বরফের খাঁজ বা চিহ্ন তৈরি হয়। এটি প্রায় এক মিটার পর্যন্ত গভীর এবং আড়াই কিলোমিটার পর্যন্ত লম্বা হতে পারে। বসন্তকালে ওই বরফ কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসে রূপান্তরিত হয়
মঙ্গলের দক্ষিণ মেরুতে স্থানীয় শীতকালে বরফের কারণে শুষ্ক বরফের খাঁজ বা চিহ্ন তৈরি হয়। এটি প্রায় এক মিটার পর্যন্ত গভীর এবং আড়াই কিলোমিটার পর্যন্ত লম্বা হতে পারে। বসন্তকালে ওই বরফ কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসে রূপান্তরিত হয়

মঙ্গল গ্রহে প্রথমবারের মতো হিমায়িত কার্বন ডাই-অক্সাইডের (শুষ্ক বরফ) উপস্থিতির চিহ্ন পাওয়া গেছে বলে বিজ্ঞানীরা দাবি করছেন। মঙ্গলকে ঘিরে আবর্তনকারী নাসার কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) মার্স রিকনসিনস অরবিটারের ক্যামেরায় তোলা ছবি দেখে গবেষকেরা গ্রহটিতে শুষ্ক বরফের খাঁজের উপস্থিতির ধারণা পান।মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) জেট প্রপালশন ল্যাবরেটরির (জেপিএল) গ্রহ বিশেষজ্ঞ সেরিনা ডিনিয়েগা এ গবেষণায় নেতৃত্ব দেন। ইকারাস সাময়িকীতে তাঁদের গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, মঙ্গলের দক্ষিণ মেরুতে স্থানীয় শীতকালে বরফের কারণে শুষ্ক বরফের খাঁজ বা চিহ্ন তৈরি হয়। এটি প্রায় এক মিটার পর্যন্ত গভীর এবং আড়াই কিলোমিটার পর্যন্ত লম্বা হতে পারে। বসন্তকালে ওই বরফ কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসে রূপান্তরিত হয়।গবেষকদের ধারণা, মঙ্গলপৃষ্ঠে বরফের দীর্ঘ ও সরু চিহ্নটি পানির তৈরি নয়, বরং শুষ্ক বরফের। উঁচু বালিয়াড়ি থেকে শুষ্ক বরফখণ্ডের পতনের সময় সম্ভবত এই চিহ্ন তৈরি হয়। তবে পৃথিবীপৃষ্ঠের খাঁজ বা চিহ্নের সঙ্গে মঙ্গলের ওই চিহ্নের কোনো মিল নেই।পৃথিবীতে এ রকম খাঁজ তৈরি হয় কি না, তা পরীক্ষা করে দেখার জন্য যুক্তরাষ্ট্রের উটাহ ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মরুভূমিতে বালির ঢালের ওপর থেকে শুষ্ক বরফের টুকরা ফেলেন গবেষকেরা। এতে দেখা যায়, টুকরোগুলো গড়িয়ে পড়ার সময়ে বালুর মধ্যে বেশ কয়েকটি ভাগ তৈরি করে। পৃথিবীর তাপমাত্রা ও বায়ুর চাপের কারণেই এমনটা হয়েছে। তবে মঙ্গলে এমন হওয়ার সম্ভাবনা নেই। কারণ, সেখানকার তাপমাত্রা ও চাপ অবশ্যই ভিন্ন হবে। গবেষকদের ধারণা, মঙ্গলের বসন্তকালে শুষ্ক বরফের বৈশিষ্ট্য পৃথিবীর শুষ্ক বরফের মতোই হবে। বিবিসি।