মঙ্গলের মাটিতে সূর্যগ্রহণ। লাল গ্রহকে কেন্দ্র করে ঘুরপাক খাচ্ছে দুটি উপগ্রহ ফোবস ও ডেইমোস। ফোবস একটু একটু করে গ্রাস করছে সূর্যকে। সেই আধখাওয়া সূর্যের ছবি ধরা পড়ল কিউরিওসিটির ক্যামেরায়। এটিই মঙ্গল থেকে পাঠানো সূর্যগ্রহণের প্রথম ছবি। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, কিউরিওসিটি ইতিমধ্যেই মঙ্গল থেকে আংশিক সূর্যগ্রহণের শত শত ছবি পাঠিয়েছে। ডেইমোস কীভাবে সূর্যকে গ্রাস করছে, তার ছবিও তোলার প্রস্তুতি নিয়েছে কিউরিওসিটি। তথ্য পাঠানোর সীমাবদ্ধতার কারণে আরও অনেক ছবি এখনো পৃথিবীতে এসে পৌঁছায়নি। টাইমস অব ইন্ডিয়া।ইচ্ছাশক্তি বাড়াতেপ্রিয় সিনেমা বারবার দেখার অভ্যাস অনেকেরই রয়েছে। একই সিনেমা বারবার দেখার পরও মোটেও একঘেয়ে লাগে না তাদের। পছন্দের সিনেমার প্রতিটি দৃশ্য বা ঘটনার সঙ্গে পরিচিত হওয়ার পরও এক মুহূর্তের জন্যও পর্দা থেকে চোখ সরাতে চান না অনেকেই। ওই মানুষটির চোখেমুখে, শরীরী ভাষায় সিনেমার কাহিনি জীবন্ত হয়ে ধরা দেয়। বিজ্ঞানীরা বলছেন, কেবল আনন্দ পেতেই এ অভ্যাস নয়। প্রিয় টিভি অনুষ্ঠান মানুষের ইচ্ছাশক্তি বাড়িয়ে দেয়।সাম্প্রতিক এক গবেষণায় দাবি করা হয়েছে, পছন্দের টিভি অনুষ্ঠান দ্বিতীয়বার বা তৃতীয়বার দেখার পেছনে মানসিক আনন্দ বা উৎকর্ষের বিষয়টি কাজ করে। গবেষণাটি করেছে যুক্তরাষ্ট্রের বাফেলো বিশ্ববিদ্যালয়। গবেষকেরা বলছেন, প্রিয় টিভি অনুষ্ঠান মানুষের ইচ্ছাশক্তি বাড়ায় এবং আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা বৃদ্ধি করে। এমনকি পছন্দের টিভি অনুষ্ঠানটি দ্বিতীয়বার দেখা বা পরে আবার দেখা মনের জন্যও স্বস্তিদায়ক। শুধু তা-ই নয়, প্রিয় কোনো কুইজ অনুষ্ঠানের উত্তর ঘরে বসে নিজে নিজে মেলাতে গিয়ে নির্দিষ্ট একজন দর্শক যতটা দক্ষতার পরিচয় দেন, একই দর্শক যখন দ্বিতীয়বার ওই অনুষ্ঠান দেখেন, তখন প্রথমবারের চেয়ে বেশি পারদর্শিতার পরিচয় দেন। টাইমস অব ইন্ডিয়া।