মজু শাহে্র বার্ষিক খোশরোজ শরীফ ১ জানুয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত মোজাহেরুল হক শাহ (ক.) প্রকাশ মজু শাহে্র বার্ষিক খোশরোজ শরীফ আগামী ১ জানুয়ারি বোয়ালখালী থানার খিতাপচর গ্রামে মজু ভান্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ৩ ডিসেম্বর বিকেল চারটায় দরবার শরীফে কার্যকরী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। মজু ভান্ডার কেন্দ্রীয় পরিচালনা কমিটির সভাপতি আহাম্মদ খলিল খানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন কেন্দ্রীয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এম এ কাদের, সহসভাপতি সাংবাদিক নুরুল আমিন, মজু শাহের ছেলে মো. লোকমান, দপ্তর সম্পাদক আলী হায়দার প্রমুখ। বিজ্ঞপ্তি।