মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে কর্ণফুলী কাগজকলে শ্রমিকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সরকারি কর্মচারীদের পে-কমিশন প্রায় এক বছর আগে ঘোষণা করা হলেও এখনো পর্যন্ত শ্রমিকদের মজুরি কমিশন ঘোষণা করা হয়নি। একই কারখানার কর্মচারী ও শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে বৈষম্য চলছে। কর্মচারীরা পে-কমিশন অনুযায়ী বর্ধিত হারে বেতন-ভাতা পাচ্ছেন। কিন্তু শ্রমিকেরা বর্ধিত বেতন থেকে বঞ্চিত হচ্ছেন।’ কাপ্তাই কর্ণফুলী কাগজকলের (কেপিএম) প্রধান ফটকে ১৯ এপ্রিল শ্রমিকসভায় বক্তারা এ অভিযোগ করেন। শ্রমিক-কর্মচারী ফেডারেশন মজুরি কমিশন ঘোষণাসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ সভার আয়োজন করে। কেপিএম শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. ইব্রাহিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিসিআইসি শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি কামাল উদ্দিন। বক্তব্য দেন মাহমুদুর রহমান, মাকছুদুর রহমান, সাইদুর রহমান, ইসমাইল আলী মণ্ডল, জিয়াউদ্দিন মাহমুদ, নুরুল ইসলাম, ফরিদ উদ্দিন ও মো. শাহজাহান। সভা পরিচালনা করেন মো. আনিসুর রহমান।