প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঞ্চমুকুট নাট্য সম্প্রদায়ের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল শুক্রবার। এ উপলক্ষে আজ ৩ মার্চ বৃহস্পতিবার থেকে ৫ মার্চ শনিবার পর্যন্ত তিন দিনব্যাপী নােট্যাৎসবের আয়োজন করেছে দলটি।
উৎসবে প্রতিদিন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক প্রদর্শনী হবে।
আজ চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে উৎসবের উদ্বোধন করবেন অধ্যাপক রীতা দত্ত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক। বিশেষ অতিথি থাকবেন কবি ওমর কায়সার।
আজ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করবে সংগীত তীর্থ এবং স্কুল অব ওরিয়েন্টাল ড্যান্স। সন্ধ্যা সাতটায় হেনরিক ইবসেনের লেখা সুচরিত দাশ খোকন নির্দেশিত নাটক পুতুল খেলা প্রদর্শিত হবে।